অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ম্যাট হল এমবিএ এবং পিজিডিএম কোর্সে ভর্তির অন্যতম প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষার স্কোরের মাধ্যমে দেশের ৬০০-র বেশি বিজ়নেস স্কুলে ভর্তির সুযোগ পান পড়ুয়ারা। এআইএমএ পরিচালিত এই ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট (ম্যাট) ২০২৬-এর কম্পিউটারভিত্তিক পরীক্ষা বা সিবিটি-এর অ্যাডমিট কার্ড প্রকাশ করবে।
পরীক্ষার্থীদের সুবিধার জন্য পেপার-বেসড এবং কম্পিউটার-বেসড, দুই পদ্ধতিতেই পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। যে প্রার্থীরা কম্পিউটারভিত্তিক পরীক্ষায় যোগ দেবেন, তাঁরা এআইএমএ-র নিজস্ব ওয়েবসাইট mat.aima.in থেকে হল টিকিট ডাউনলোড করতে পারবেন। এর আগে ম্যাট ২০২৬-এর পেপার-বেসড পরীক্ষা বা পিবিটি অনুষ্ঠিত হয়েছে ১৩ সেপ্টেম্বর। সিবিটি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর ২০২৬।
কী কী বিষয়ে পরীক্ষা হবে?
ম্যাট পরীক্ষায় মোট পাঁচটি বিভাগ রয়েছে— ল্যাঙ্গুয়েজ কমপ্রিহেনশন, ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিটিক্যাল রিজনিং, ম্যাথমেটিক্যাল স্কিলস, ডেটা অ্যানালিসিস অ্যান্ড সাফিশিয়েন্সি এবং ইকোনমিক অ্যান্ড বিজনেস এনভায়রনমেন্ট। প্রতিটি বিভাগে ৩০টি করে প্রশ্ন থাকবে এবং পরীক্ষার মোট সময় ১২০ মিনিট।
আরও পড়ুন:
অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কী ভাবে?
১. এআইএমএ-র নিজস্ব ওয়েবসাইট mat.aima.in-এ যেতে হবে।
২. হোমপেজে থাকা এআইএমএ ম্যাট অ্যাডমিট কার্ড ২০২৬ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।
৩. নতুন পেজ খুললে প্রয়োজনীয় লগ-ইন তথ্য দিতে হবে।
৪. ‘সাবমিট’ অপশনে ক্লিক করতে হবে।
৫. স্ক্রিনে অ্যাডমিট কার্ডটি দেখা গেলে সেটি ভাল ভাবে যাচাই করে ডাউনলোড করে ভবিষ্যতের জন্য তার হার্ড কপি সংরক্ষণ করতে হবে।