স্কুলের গন্ডি পেরোনোর পর আসে উচ্চশিক্ষার সুযোগ। বর্তমানে জাতীয় শিক্ষানীতি ২০২০-এর মান্যতা দিয়ে কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিও ধারাবাহিক কোর্সের সঙ্গে বেশ জোর দিচ্ছে নানা কর্মসূচি আলোচনাসভাকেও। প্রতিনিয়ত বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নানা বিষয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে। সেগুলিতে যোগ দিলে পড়ুয়ারা শংসাপত্র পেতে পারেন। যা পরবর্তী কর্মজীবনে সুবিধা দিতে পারে। শিক্ষার কড়চায় রইল কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি, আলোচনাসভার এবং সার্টিফিকেট কোর্সের খোঁজ।
১। বিশ্বভারতীতে আলোচনাসভা
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ‘ঐতিহ্য, উদ্ভাবন, আধুনিকতা ও দৈনন্দিন জীবন: কলাভবনা এবং শিল্পের উদীয়মান ভাষা’ এই প্রসঙ্গে বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
কবে: ৩০ সেপ্টেম্বর।
কোন বিভাগ: বিশ্ববিদ্যালয়ের ‘ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অফ আর্ট’-এর উদ্যোগে।
কোথায়: কলাভবনে।
সময়: বেলা ১২টা থেকে।
২। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাসভা
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ‘আরএনএ ইন্ডিয়া কলকাতা চ্যাপ্টার সেলুন’ এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস’-এর যৌথ উদ্যোগে একটি বিশেষ বৈজ্ঞানিক বক্তৃতাসভার আয়োজন করা হয়েছে।
কবে: ৩০ সেপ্টেম্বর।
কোথায়: প্রতিষ্ঠানের ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেসে।
সময়: বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত।
বক্তা: শ্রীকান্ত গোস্বামী (ব্রিক-ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সের শিক্ষক)।
বিষয়: ‘অগ্ন্যাশয়ের ক্যানসারে নন-কোডিং আরএনএ: এর কার্যকারিতা ও নিয়ন্ত্রণের প্রক্রিয়া নিয়ে গবেষণা’।
৩। বিএইচইউ-তে গবেষকদের জন্য এক সপ্তাহের বিশেষ কর্মশালা
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মহিলা মহাবিদ্যালয়ের ‘হোম সায়েন্স’ বিভাগের উদ্যোগে এক সপ্তাহের বিশেষ প্রশিক্ষণমূলক কর্মশালা আয়োজিত হতে চলেছে।
বিষয়: গুণগত ও পরিমাণগত তথ্য বিশ্লেষণ, অ্যাকাডেমিক লেখা ও প্রকাশনা এবং গবেষণার নৈতিকতা।
কবে: ৫ থেকে ১০ অক্টোবর।
সময়: প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।
কোথায়: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মহিলা মহাবিদ্যালয়ের স্মার্ট ক্লাসরুম, হোম সায়েন্স বিভাগে।
কারা আবেদন করতে পারবেন: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সব বিষয়ের পিএইচডি গবেষকরা।
৪। মাশরুম চাষ
মাশরুম চাষ কী ভাবে করা হয় তার হাতে কলমে প্রশিক্ষণ দেবে উত্তরপ্রদেশের ইনস্টিটিউট অফ হর্টিকালচার টেকনোলজি।
কোথায়— অফলাইনে অর্থাৎ প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস।
আসন সংখ্যা— ২০।
কবে— ২১ থেকে ২৪ অক্টোবর।
কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী ব্যক্তি।
কোর্সের খরচ— ৯ হাজার ৪৮৮ টাকা।
আরও পড়ুন:
৫। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পারমাণবিক তথ্যসংক্রান্ত কর্মশালা
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ডিএই-বিআরএনএস-এর উদ্যোগে ১০ম জাতীয় কর্মশালা আয়োজিত হতে চলেছে।
অনুষ্ঠানের নাম: ডিএই-বিআরএনএস-এর ১০তম কর্মশালা ‘এক্সফোর-২০২৬’।
কবে: ৫ থেকে ৯ অক্টোবর।
কোথায়: পদার্থবিজ্ঞান বিভাগে।
কারা যোগ দিতে পারবেন: পরীক্ষামূলক নিউক্লিয়ার ফিজ়িক্স ক্ষেত্রে কর্মরত বিজ্ঞানী, অধ্যাপক, গবেষক ও শেষ বর্ষের এমএসসি পড়ুয়ারা।