Advertisement
E-Paper

এসএসসি সিজিএল পরীক্ষার উত্তর সঙ্কেত প্রকাশিত

পরীক্ষার্থীরা এসএসসি-র সরকারি ওয়েবসাইট-ssc.nic.in-থেকে প্রশ্নপত্র ও উত্তর সঙ্কেতগুলি ডাউনলোড করে নিতে পারবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ২১:২৫
এসএসসি সিজিএল পরীক্ষার উত্তর সঙ্কেত

এসএসসি সিজিএল পরীক্ষার উত্তর সঙ্কেত সংগৃহীত ছবি

বুধবার স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) সিজিএল ২০২১-এর পরীক্ষার উত্তর সঙ্কেত ও দ্বিতীয় স্তরের পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা এসএসসি-র সরকারি ওয়েবসাইট-ssc.nic.in-থেকে প্রশ্নপত্র ও উত্তর সঙ্কেতগুলি ডাউনলোড করে নিতে পারবেন।

আগামী ১০ নভেম্বর পর্যন্ত এই প্রশ্নপত্র ও উত্তর সঙ্কেতগুলি সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এর আগে, গত ১৫ অক্টোবরই দ্বিতীয় স্তরের পরীক্ষার ফলপ্রকাশ করেছিল এসএসসি।

পরীক্ষার্থীরা কী ভাবে দ্বিতীয় স্তরের পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর সঙ্কেতগুলি ডাউনলোড করবেন?

১. প্রথমে এসএসসি-র সরকারি ওয়েবসাইট-ssc.nic.in-এ যেতে হবে।

২. এর পর হোমপেজে ‘কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এগ্জামিনেশন (দ্বিতীয় স্তর) ২০২১: আপলোডিং অফ ফাইনাল আনসার কি অ্যালং উইথ কোয়েশ্চেন পেপারস’-লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৩. এ বার স্ক্রিনে উত্তর সঙ্কেত ও প্রশ্নপত্রগুলি দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

৪. পরীক্ষার্থীরা এগুলি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে নিজেদের কাছে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

বুধবার বিকেল ৫টা থেকে ১০ নভেম্বর বিকেল ৫টা অবধি এই প্রশ্নপত্র ও উত্তর সঙ্কেত ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। এর আগে ২৪ অগাস্ট এই পরীক্ষার প্রভিশনাল উত্তর সঙ্কেত প্রকাশ করেছিল এসএসসি। পরীক্ষার্থীদের সেই উত্তর সঙ্কেতগুলি নিয়ে আপত্তি জানানোর জন্য ২ সেপ্টেম্বর অবধি সময় দেওয়া হয়েছিল।

Staff Selection Commission SSC CGL Examination Answer key Question Paper Government Exam Education Career Employment Job Recruitment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy