Advertisement
E-Paper

মেধাতালিকার শীর্ষে দেশের পাঁচ রাজ্যের পড়ুয়া, নিট পুনঃপরীক্ষায় ৬৯০-এর বেশি নম্বর পেলেন কত জন?

নিট ইউজি-র পুনঃপরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। মেধাতালিকায় নাম রয়েছে ১৩৮জন পরীক্ষার্থীর, যাঁদের প্রাপ্ত নম্বর ৬৯০ কিংবা তার বেশি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৬ ১০:১০

ছবি: এআই সহায়তায় তৈরি।

নিট ইউজি পুনঃপরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১১ লক্ষ ২১ হাজারেরও বেশি পরীক্ষার্থী। তাঁদের মধ্যে সেরা ১৩৮ জনের নাম প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। ওই তালিকার শীর্ষে রয়েছেন পঞ্জাবের আরিয়ান গুপ্ত এবং হরিয়ানার পন্শুল বনসল, তাঁদের প্রাপ্ত নম্বর ৭১৫।

সর্বভারতীয় স্তরের এই প্রবেশিকায় তৃতীয় স্থান অর্জন করেছেন রাজস্থানের উপলক্ষ গোয়েল। চতুর্থ স্থানাধিকারী হলেন বিহারের আয়ুষ ভালোটিয়া। এই তালিকায় প্রথম মহিলা হিসাবে মহারাষ্ট্রের কুডালে শর্বানী কৃষ্ণ পঞ্চম স্থান অর্জন করেছেন। ষষ্ঠ স্থানে বিহারের রিয়া রঞ্জন, সপ্তমে উত্তরপ্রদেশের আরিয়ান দুবে, অষ্টম স্থানাধিকারী পঞ্জাবে গীতাংশ সরিন, নবমে রাজস্থানের গৌরব সিংহ এবং দশম হয়েছেন মহারাষ্ট্রের মহানিশ মারুতি ভোসলে।

এনটিএ-এর দেওয়া তথ্য অনুযায়ী, মেধাতালিকায় থাকা কৃতীরা সকলেই ৬৯০ কিংবা তার বেশি নম্বর পেয়ে নিট ইউজি পুনঃপরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগ পড়ুয়াই পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, তামিলনাড়ু এবং তেলঙ্গানার বাসিন্দা। এ ছাড়াও লাদাখ, মধ্যপ্রদেশ, চণ্ডীগড়, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, নয়া দিল্লির পড়ুয়ারাও ১৩৮ জনের তালিকায় স্থান অর্জন করেছেন।

সংশ্লিষ্ট প্রবেশিকায় উত্তীর্ণেরা মেডিক্যাল শাখার অধীনে এমবিবিএস, আয়ুষ, নার্সিং, ভেটেরিনারি সায়েন্স, অ্যানিমেল হাসবেন্ড্রির মতো ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। উল্লিখিত মেধাতালিকার ভিত্তিতে উত্তীর্ণেরা বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। শীঘ্রই ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (এনএমসি) তরফে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে চলেছে।

উল্লেখ্য, ইতিমধ্যেই এনএমসি-র তরফে জানানো হয়েছে, দেশের ৮২৩টি মেডিক্যাল কলেজে মোট ১ লক্ষ ৩৬ হাজার ৯৩৯টি আসন এমবিবিএস-এর জন্য বরাদ্দ করা হয়েছে। কমিশনের তরফে এর মধ্যে ১ লক্ষ ২৭ হাজার ২৮টি আসন অনুমোদনও পেয়েছে। নিট ইউজি উত্তীর্ণেরা দেশের মোট ৪৪১টি সরকারি এবং ৩৮২টি বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পড়ার সুযোগ পেতে চলেছেন।

National Testing Agency NMC Guidelines New Rules for Medical Students

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy