Advertisement
E-Paper

বিশ্বকর্মাপুজোয় এমএড পরীক্ষা হলেও পিছিয়ে গেল বিএড চতুর্থ সেমেস্টার, করমপুজোর ছুটি ঘোষণার পর সিদ্ধান্ত

আগামী ২২ সেপ্টেম্বর করমপুজো। সরকারের তরফ থেকে ছুটি ঘোষণার পর পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের এক কর্তা। অন্য দিকে ওই দিনে থাকা উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৫

প্রতীকী ছবি।

করমপুজোর জন্য ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। তার পরই পিছিয়ে দেওয়া হল বিএড চতুর্থ সেমেস্টারের পরীক্ষা।

বাবা সাহেব অম্বে়ডকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, আগামী ২২ সেপ্টেম্বরের পরীক্ষা পিছিয়ে পরের দিন ২৩ সেপ্টেম্বর করা হয়েছে। তবে শুক্রবার, ১৮ সেপ্টেম্বরের এমএড পরীক্ষা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী নেওয়া হয়েছে। এ দিনও ছুটি ছিল বিশ্ববিদ্যালয়। গত সপ্তাহেই ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মাপুজোর ছুটি বদলে ১৮ সেপ্টেম্বর করে রাজ্য সরকার।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ২২ সেপ্টেম্বর পরীক্ষা স্থগিত করা হয়েছে, কারণ এই পুজোর সঙ্গে বিশেষ করে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া-সহ বিভিন্ন জেলার কুড়মি সম্প্রদায়ের পড়ুয়া ও শিক্ষকেরা যুক্ত থাকেন। তাঁদের ভাবাবেগে যেন কোনও ভাবেই আঘাত না লাগে, তাই ওই দিনের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। প্রায় দু’শোর বেশি কেন্দ্রে প্রায় ৫০ হাজার ছাত্রছাত্রীর পরীক্ষা হওয়ার কথা ছিল ওই দিন।

সরকারের তরফ থেকে ছুটি ঘোষণার পর পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের এক কর্তা। অন্য দিকে ওই দিনে থাকা উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে।

১৮ এবং ২২ সেপ্টেম্বর ছুটি থাকবে সব কলেজ বিশ্ববিদ্যালয়। শেষ মুহূর্তে বিশ্বকর্মাপুজোর ছুটির দিন পরিবর্তিত হওয়ায় এমএড পরীক্ষার সূচি সংশোধন করা যায়নি। বিশ্ববিদ্যালয়ের এক কর্তা জানান, বিএড-এর তুলনায় এমএড-এ পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় পরিস্থিতি সামাল দেওয়া সহজ ছিল। তাই ওই পরীক্ষা আর পিছোনো হয়নি। তবে যে সব শিক্ষক ও শিক্ষাকর্মী, শুক্রবার পরীক্ষার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের অন্য দিন ছুটি দেওয়া যায় কি না তা বিবেচনা করা হচ্ছে।

পাশাপাশি কারণ দর্শানোর নোটিস পাওয়া বেসরকারি কলেজের উত্তর খতিয়ে দেখার কাজ চলছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের এক কর্তা। কোন কোন কলেজ এই শিক্ষাবর্ষে পড়ুয়া ভর্তি করাতে পারবে তা আগামী সপ্তাহের মধ্যে স্পষ্ট হবে বলে জানান তিনি।

university West Bengal Govt

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy