Advertisement
E-Paper

পদার্থবিদ্যায় আন্তর্জাতিক স্বীকৃতি, প্রথম ভারতীয় হিসাবে অস্কার ক্লেইন পদকপ্রাপ্তি বিজ্ঞানী অশোক সেনের

বৃহস্পতিবার প্রথম ভারতীয় হিসেবে এই পদক অর্জন করেন তিনি। অতীতে এই পদক পেয়েছেন স্টিফেন হকিং ও পিটার হিগসের মতো বিজ্ঞানী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ১৭:৪৩
পদক হাতে বিজ্ঞানী অশোক সেন।

পদক হাতে বিজ্ঞানী অশোক সেন। ছবি: সংগৃহীত।

তাত্ত্বিক পদার্থবিদ্যায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে অস্কার ক্লেইন পদক পেলেন ভারতীয় বিজ্ঞানী অশোক সেন। বৃহস্পতিবার প্রথম ভারতীয় হিসেবে এই পদক অর্জন করেন তিনি। অতীতে এই পদক পেয়েছেন স্টিফেন হকিং ও পিটার হিগসের মতো বিজ্ঞানী।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিয়োরেটিক্যাল সায়েন্সেস-এর অধিকর্তা রাজেশ গোপকুমার জানিয়েছেন, অতীতে যাঁরা এই পদক পেয়েছেন, তাঁদের তালিকাই এই সম্মানের গুরুত্ব বুঝিয়ে দেয়। সারা বিশ্বের পদার্থবিদদের মধ্যে অশোক সেনের অবস্থানের যথাযথ স্বীকৃতি এই পুরস্কার।

বর্তমানে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের (টিআইএফআর) অধীন ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিয়োরেটিক্যাল সায়েন্সেস-এ কর্মরত অশোক সেন। স্ট্রিং তত্ত্বের অন্যতম পথিকৃৎ হিসেবে আন্তর্জাতিক মহলে তাঁর পরিচিতি।

অস্কার ক্লেইন পদক

১৯৮৮ সালে অস্কার ক্লেইন পদক প্রদান শুরু হয়। এখনও পর্যন্ত মোট ৩৮ জন বিজ্ঞানী এই সম্মান পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন হান্স বেথ, স্টিভেন ওয়েনবার্গ, সিএন ইয়াং, টিডি লি, এডওয়ার্ড উইটেন, ডেভিড গ্রস, কিপ থর্ন, অ্যালান গুথ এবং জেরার্ড ট হুফের মতো বিশিষ্ট বিজ্ঞানীরা।

অশোক সেনের এই আন্তর্জাতিক স্বীকৃতি তাত্ত্বিক পদার্থবিদ্যায় তাঁর দীর্ঘদিনের গবেষণার গুরুত্বকে তুলে ধরেছে। একই সঙ্গে বিশ্ব বিজ্ঞানের মঞ্চে ভারতীয় গবেষকদের অবদানকেও স্বীকৃতি দিয়েছে।

Physicist Medal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy