সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) যে কোনও মুহূর্তে ২০২৬ সালের দশম শ্রেণির দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করতে পারে। সূত্রের খবর, বোর্ডের তরফে শীঘ্রই দশম শ্রেণির চূড়ান্ত নম্বর প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা সিবিএসই-এর নিজস্ব ওয়েবসাইট cbse.gov.in এবং cbseresults.nic.in-এ গিয়ে তাদের ফলাফল দেখতে পাবে।
বোর্ড সূত্রে জানা গিয়েছে, এই দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলপ্রকাশের পরই সব দশম শ্রেণির শিক্ষার্থীদের চূড়ান্ত পাস সার্টিফিকেট এবং মেরিট সার্টিফিকেট দেওয়া হবে।
ফলাফল দেখতে কী কী নথি প্রয়োজন?
রোল নম্বর
স্কুল নম্বর
অ্যাডমিট কার্ড আইডি
জন্মতারিখ
cbse.gov.in এবং cbseresults.nic.in-এই অয়েবসাইটে যেতে হবে প্রথমে। এর পর ফলাফলের পাতায় যাওয়া প্রয়োজন। সেখানে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগ-ইন করলেই ফল দেখতে পাওয়া যাবে। পরবর্তী প্রয়োজনের জন্য ফলাফল ডাউনলোড করে রাখতে পারে শিক্ষার্থীরা।
কেন এই দ্বিতীয় বোর্ড পরীক্ষা?
জাতীয় শিক্ষানীতি ২০২০-এর সুপারিশ মেনে, সিবিএসই বোর্ড শিক্ষার্থীদের নম্বর ভাল করার জন্য একটি সুযোগ দিয়েছিল এই পরীক্ষার মধ্যে দিয়ে। এই নিয়মের অধীনে দশম শ্রেণির শিক্ষার্থীরা সর্বোচ্চ তিনটি বিষয়ে তাদের স্কোর ভাল করার জন্য দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ পায়।
আরও পড়ুন:
এর আগে ১৫ এপ্রিল দশম শ্রেণির প্রথম পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল। সিবিএসই-র দেওয়া তথ্য অনুযায়ী, এ বার পরীক্ষার্থী ছিল ২৫ লক্ষ। খাতা দেখেছেন প্রায় ৭ লক্ষ শিক্ষক। ভারত এবং বিদেশের কেন্দ্র মিলিয়ে মোট ২৭ হাজার ৩৩৯টি স্কুলে পরীক্ষা হয়েছিল। দশম শ্রেণির প্রথম পর্বের পরীক্ষায় পাশের হার ৯৩.৭০ শতাংশ। ফলাফলের নিরিখে ছাত্রদের তুলনায় এগিয়ে ছিল ছাত্রীরা। ছাত্রদের পাশের হার ৯২.৬৯ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৯৮.৯৯ শতাংশ। গত বছরের তুলনায় এই বছর পাশের হার ০.০৪ শতাংশ বেড়েছিল।