Advertisement
E-Paper

লিখিত পরীক্ষা শেষের ১৫ দিনের মাথায় ফলপ্রকাশ, সিবিএসই-র দ্বাদশ শ্রেণির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল দেখবেন কী ভাবে?

সিবিএসই দশম শ্রেণির ফলপ্রকাশ করতে বোর্ড অনেকটা সময় নিয়েছিল। সে সময় দেশ জুড়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছিল। সেই আবহেই ২০ জুলাই প্রকাশ হয়েছিল দশম শ্রেণির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৬ ১৭:৩৮

ছবি: সংগৃহীত।

পরীক্ষার ১৫ দিনের মধ্যে প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) দ্বাদশ শ্রেণির কম্পার্টমেন্ট বা সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল। বোর্ডের তরফে বুধবার প্রকাশ করা হয়েছে ফলাফল। যে সব শিক্ষার্থী গত ২৮ জুলাই পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা এ বার বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন।

সিবিএসই দশম শ্রেণির ফল প্রকাশ করতে বোর্ড অনেক সময় নিয়েছিল। সে সময় দেশ জুড়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছিল। সেই আবহেই ২০ জুলাই প্রকাশ হয়েছিল দশম শ্রেণির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল। এর পর ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন, নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে শপথ নেন প্রহ্লাদ জোশি। দ্বাদশ শ্রেণির বিজ্ঞান, কলা ও বাণিজ্য, তিনটি বিভাগেরই সাপ্লিমেন্টারি পরীক্ষা হয় তাঁর মন্ত্রিত্বের দায়িত্ব সামলানোর পরই। প্র্যাক্টিক্যাল বা ব্যবহারিক পরীক্ষা হয়েছিল ২৯ জুলাই থেকে ৪ অগস্টের মধ্যে। প্রায় আড়াই লক্ষ শিক্ষার্থী এই পরীক্ষায় বসেছিলেন।

ওয়েবসাইটে ফল দেখা গেলেও শিক্ষার্থীদের মূল মার্কশিট এবং শংসাপত্র নিজের স্কুল থেকে সংগ্রহ করতে হবে। সিবিএসই-র ওয়েবসাইটের পাশাপাশি প্রাইভেট শিক্ষার্থী-সহ সব পরীক্ষার্থীরাই তাঁদের ডিজিটাল মার্কশিট ‘ডিজিলকার’ অ্যাপ ও ওয়েবসাইট থেকেও সংগ্রহ করতে পারবেন।

কী ভাবে দেখবেন ফলাফল?

https://cbseresults.nic.in/ এই ওয়েবসাইটে যেতে হবে।

‘হোমপেজ’ থেকে ‘রেজাল্ট’-এর ওয়েবসাইটে যেতে হবে।

সেখানে ফলাফল প্রকাশের লিঙ্কটি পাওয়া যাবে।

প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগ-ইন করলেই ফল দেখতে পাওয়া যাবে।

পরবর্তী প্রয়োজনীয় কাজের জন্য স্কোরকার্ডটি ডাউনলোড করে একটি প্রিন্টআউট রেখে দেওয়া যেতে পারে। পরীক্ষার সময়সীমা মূলত দু’টি পর্বে ভাগ করা হয়েছিল। অধিকাংশ বিষয়ের পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলেছিল। তবে ভারতীয় সঙ্গীত, পেইন্টিং, কমার্শিয়াল আর্ট, যোগা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সের মতো কিছু বিশেষ বিষয়ের পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নেওয়া হয়।

CBSE 2026

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy