Advertisement
E-Paper

দশম-দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা হবে আগামী বছর ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে! সময়সূচি জানা যাবে কবে?

বোর্ড জানিয়েছে, ২০২৭-এর পরীক্ষা ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে। সময়সূচি প্রকাশিত হলে সেখানে বিষয়ভিত্তিক পরীক্ষার তারিখ, সময় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা উল্লেখ করে দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১১
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

আগামী বছর বোর্ড পরীক্ষা কবে হবে, তা এখনও জানায়নি সিবিএসই। তবে কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন, রুটিন পাওয়ার অপেক্ষায় না বসে থেকে পরীক্ষার প্রস্তুতির পরিকল্পনা শুরু করে দিতে। বোর্ড জানিয়েছে, ২০২৭-এর পরীক্ষা ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে। সময়সূচি প্রকাশিত হলে সেখানে বিষয়ভিত্তিক পরীক্ষার তারিখ, সময় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা উল্লেখ করে দেওয়া হবে।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) ২০২৭ সালের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সময়সূচি আগামী নভেম্বর অথবা ডিসেম্বর মাসে প্রকাশ করতে পারে বলে জানিয়েছে। তবে এখনও পর্যন্ত পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেনি বোর্ড।

পরীক্ষার সময়সূচি ডাউনলোড করবেন কী ভাবে?

১. সিবিএসই-র নিজস্ব ওয়েবসাইটে যেতে হবে।

২. হোমপেজ থেকে মূল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করতে হবে।

৩. ‘লেটেস্ট নিউজ়’ বিভাগে গিয়ে ‘সিবিএসই ডেটাশিট ২০২৭ পিডিএফ’ লিঙ্কটি খুঁজে নিতে হবে।

৪. ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখতে হবে।

উল্লেখ্য, কয়েকটি রাজ্য বোর্ড ইতিমধ্যেই ২০২৭ সালের দশম শ্রেণির পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে। গোয়া বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা ২০২৭ সালের ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত হবে। অন্য দিকে, মধ্যপ্রদেশ বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত হবে।

CBSC class 10 class 12 Board Exams

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy