Advertisement
E-Paper

একাদশ উত্তীর্ণ হলেই মিলবে ডেটা সায়েন্স পড়ার সুযোগ আইআইটি-তে! কারা কী ভাবে আবেদন করতে পারবেন?

যে কোনও বয়সের এবং যে কোনও বিভাগের শিক্ষার্থী আবেদন করতে পারবেন। দ্বাদশ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শুধু। এমনকি যে সকল পড়ুয়া কেবল একাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আইআইটি মাদ্রাজ ‘বিএস ইন ডেটা সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন্স’ কোর্সে ভর্তির আবেদন শুরু করেছে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাঁদের ওয়েবসাইটে।

এই কোর্সে ভর্তি হওয়ার জাতীয় স্তরের কোনও প্রবেশিকা পরীক্ষা বা জেইই উত্তীর্ণ হতে হবে, তা বাধ্যতামূলক নয়। আইআইটি মাদ্রাজ নিজস্ব ‘কোয়ালিফায়ার পরীক্ষা’র মাধ্যমে শিক্ষার্থীদের সরাসরি ভর্তি নেবে। সেপ্টেম্বর পর্বের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

যে কোনও বয়সের এবং যে কোনও বিভাগের শিক্ষার্থী আবেদন করতে পারবেন। দ্বাদশ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শুধু। এমনকি যে সকল পড়ুয়া কেবল একাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।

কোয়ালিফায়ার প্রক্রিয়া ও পাসের নম্বর

আবেদন করার পর প্রার্থীদের চার সপ্তাহের একটি কোর্স করানো হবে। এতে ইংরেজি, গণিত, পরিসংখ্যান এবং কম্পিউটিং শেখানো হবে। সাধারণ শ্রেণির শিক্ষার্থীদের প্রতিটি বিষয়ে গড়ে অন্তত ৪০ শতাংশ অ্যাসাইনমেন্ট মার্কস পেতে হবে। ওবিসি ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের ৩৫ শতাংশ এবং তফসিলি জাতি, উপজাতি ও বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ৩০ শতাংশ নম্বর পাওয়া বাধ্যতামূলক। চার সপ্তাহ পর একটি কোয়ালিফায়ার পরীক্ষা নেওয়া হবে। এতে সাধারণ শ্রেণির প্রার্থীদের প্রতিটি বিষয়ে অন্তত ৪০ শতাংশ এবং সব মিলিয়ে গড়ে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। ওবিসি ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের পেতে হবে প্রতিটি বিষয়ে ৩৫ শতাংশ ও গড়ে ৪৫ শতাংস এবং তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের প্রতিটি বিষয়ে ৩০ শতাংশ ও গড়ে ৪০ শতাংশ নম্বর পেলেই পাস করবেন প্রার্থীরা।

তবে, যে সকল পড়ুয়া সম্প্রতি জেইই অ্যাডভান্সড উত্তীর্ণ হয়েছেন, তাঁদের কোনও কোয়ালিফায়ার পরীক্ষা দিতে হবে না। তাঁরা সরাসরি এই কোর্সের প্রথম ধাপে ভর্তি হতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে আইআইটি মাদ্রাজের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

IIT Madras

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy