সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) ২০২৬ সালের দশম শ্রেণির দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা হতে পারে শীঘ্রই। শিক্ষার্থীরা সিবিএসই-র নিজস্ব ওয়েবসাইট cbse.gov.in এবং cbseresults.nic.in-এ গিয়ে তাদের ফলাফল দেখতে পাবে।
বোর্ড সূত্রে জানা গিয়েছে, এই পরীক্ষার ফলপ্রকাশের পরেই দশম শ্রেণির সকল শিক্ষার্থীকে চূড়ান্ত পাশ সার্টিফিকেট এবং মেরিট সার্টিফিকেট দেওয়া হবে।
কী ভাবে দেখবেন ফল?
cbse.gov.in এবং cbseresults.nic.in— এই ওয়েবসাইটে যেতে হবে প্রথমে।
তার পরে ‘হোমপেজ’ থেকে রেজ়াল্ট-এর লিঙ্কে যেতে হবে।
সেখানে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগ-ইন করতে হবে।
তা হলেই ফল দেখতে পাওয়া যাবে। পরে প্রয়োজন হলে ফলাফল ডাউনলোড করে রাখতে পারে পরীক্ষার্থীরা। রোল নম্বর, স্কুল নম্বর, অ্যাডমিট কার্ড আইডি এবং জন্মতারিখ-এর তথ্য সঙ্গে রাখতে হবে লগ-ইন করার জন্য।
কেন এই দ্বিতীয় বোর্ড পরীক্ষা?
জাতীয় শিক্ষানীতি ২০২০-এর সুপারিশ মেনে, সিবিএসই বোর্ড শিক্ষার্থীদের নম্বর ভাল করার জন্য একটি সুযোগ দিয়েছিল এই পরীক্ষার মধ্যে দিয়ে। এই নিয়মের অধীনে দশম শ্রেণির শিক্ষার্থীরা সর্বোচ্চ তিনটি বিষয়ে তাদের স্কোর ভাল করার জন্য দ্বিতীয় বার পরীক্ষায় বসার সুযোগ পায়।
আরও পড়ুন:
উল্লেখ্য, সিবিএসই-র দ্বাদশ শ্রেণির সাপ্লিমেন্টারি বা কম্পার্টমেন্টাল পরীক্ষার আবেদনপ্রক্রিয়ার মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। বৃহস্পতিবারই আবেদনের শেষ দিন। প্রতিটি বিষয়ের জন্য ৩২০ টাকা আবেদনমূল্য নির্ধারিত করেছে বোর্ড। নেপালের সিবিএসই অনুমোদিত স্কুলগুলির ক্ষেত্রে বিষয়প্রতি ১,১০০ টাকা এবং বাইরের অন্যান্য দেশের স্কুলের ক্ষেত্রে বিষয়প্রতি ২,২০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। দ্বাদশ শ্রেণির দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে কোনও আবেদনমূল্য লাগবে না।