Advertisement
E-Paper

ক্যাট ২০২৬-এর আবেদনপত্র সংশোধনের সুযোগ দিল আইআইএম, পরীক্ষাকেন্দ্র পরিবর্তন করতে পারবেন প্রার্থীরা’!

ক্যাট ২০২৬ পরীক্ষার আবেদনপত্র সংশোধনের সময় দিল আইআইএম। কবে সংশোধনের সুযোগ পাবেন পরীক্ষার্থীরা? কী ভাবে করতে হবে সংশোধন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ ১০:১২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ক্যাট ২০২৬-এর আবেদনপত্র সংশোধনের সময়সূচি ঘোষণা করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম)। কমন অ্যাডমিশন টেস্ট-এর সংশোধন উইন্ডো ৫ ও ৬ অক্টোবর চালু থাকবে।

ক্যাট ২০২৬ পরীক্ষার নির্ধারিত সময়ের মধ্যে সফল ভাবে রেজিস্ট্রেশন করে আবেদন ফি জমা দেওয়া প্রার্থীরাই এই সুযোগ পাবেন। সংশোধনের ক্ষেত্রে প্রার্থীরা ছবি, স্বাক্ষর এবং পরীক্ষার রাজ্য ও শহরের পছন্দ পরিবর্তন করতে পারবেন।

কী ভাবে আবেদনপত্র সংশোধন করবেন

১। প্রথমে আইআইএম ক্যাট-এর নিজস্ব ওয়েবসাইট iimcat.ac.in-এ যেতে হবে।

২। এরপর ক্যাট ২০২৬-এর রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় লগইন তথ্য দিতে হবে।

৩। আবেদনপত্র খুললে নির্ধারিত ক্ষেত্রগুলিতে প্রয়োজনীয় সংশোধন করতে হবে।

৪। সমস্ত তথ্য ভাল করে যাচাই করে ফর্ম সাবমিট করতে হবে।

৫। সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর কনফার্মেশন পেজটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য তার প্রিন্টেড কপি রাখতে হবে।

ক্যাট ২০২৬ পরীক্ষা কবে

ক্যাট ২০২৬ পরীক্ষাটি হবে আগামী ২৯ নভেম্বর। পরীক্ষায় মোট ৬৮টি প্রশ্ন থাকবে। ভার্বাল এবিলিটি অ্যান্ড রিডিং কম্প্রিহেনশন (ভিএআরসি), ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড লজিক্যাল রিজ়নিং (ডিআইএলআর) এবং কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (কিউএ)— এই তিনটি বিভাগ থেকে প্রশ্ন আসবে। পরীক্ষার মোট সময় ২ ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য ৩ নম্বর দেওয়া হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হবে।

প্রতিটি বিভাগে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নির্দিষ্ট ৪০ মিনিট সময় থাকবে। একটি বিভাগে উত্তর দেওয়ার সময় অন্য বিভাগে যাওয়া যাবে না। পরীক্ষার্থীরা পরীক্ষার প্রশ্নের ধরন ও সম্পূর্ণ পরীক্ষা পদ্ধতি বুঝতে ক্যাট-এর নিজস্ব ওয়েবসাইটে থাকা মক পরীক্ষা দিতে পারবেন।

IIM Entrance

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy