Advertisement
E-Paper

কর্মরত পেশাদারদের জন্য ম্যানেজমেন্ট ও অ্যানালিটিক্সের শংসাপত্র কোর্স আইআইটি দিল্লিতে, কবে থেকে শুরু?

তথ্য বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বাস্তব ব্যবসায়িক প্রয়োগের মাধ্যমে কর্মরত পেশাদারদের পরিচালন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়ানোই এই অনলাইন কোর্সের লক্ষ্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৬ ২১:২৪
প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

কর্মরত পেশাদারদের জন্য ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং অ্যান্ড অ্যানালিটিক্স বিষয়ে ছ’মাসের এক্সিকিউটিভ সার্টিফিকেট প্রোগ্রামে আবেদন গ্রহণ শুরু করেছে আইআইটি দিল্লি। তথ্য বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বাস্তব ব্যবসায়িক প্রয়োগের মাধ্যমে কর্মরত পেশাদারদের পরিচালন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়ানোই এই অনলাইন কোর্সের লক্ষ্য।

আইআইটি দিল্লির টেক্সটাইল অ্যান্ড ফাইবার ইঞ্জিনিয়ারিং বিভাগের অপারেশনস ম্যানেজমেন্টের আর জয়কুমার ও চেয়ার প্রফেসর অভিজিৎ মজুমদার এই কোর্সের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন। প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সূর্য প্রকাশ সিং, অধ্যাপক স্মিতা কাশিরামকা এবং অধ্যাপক সুশীলও এই কোর্সের শিক্ষক তালিকায় রয়েছেন। প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের শেষ দিন ১০ নভেম্বর ২০২৬। ক্লাস শুরু হবে ২৪ জানুয়ারি ২০২৭ এবং কোর্স শেষ হবে ২৪ জুলাই ২০২৭।

কারা আবেদন করতে পারবেন

যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা এই কোর্সে আবেদন করতে পারবেন। তবে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কোর্স ফি

কোর্সের ফি এক লক্ষ টাকা। এর সঙ্গে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। এ ছাড়া আবেদন করার জন্য ১,১৮০ টাকা ফি জমা দিতে হবে। অনলাইন ক্লাস হবে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। এর মধ্যে ৩০ মিনিটের বিরতি থাকবে।

শংসাপত্র ও অন্যান্য সুযোগ

নির্ধারিত উপস্থিতির হার এবং মূল্যায়নের শর্ত পূরণ করলে আইআইটি দিল্লির কন্টিনিউয়িং এডুকেশন প্রোগ্রামের তরফে ই-শংসাপত্র দেওয়া হবে। এ ছাড়া ইচ্ছুক যোগদানকারীদের জন্য দু’দিনের ক্যাম্পাস ইমারশন কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। তবে সেখানে যাতায়াত ও থাকার খরচ নিজেদেরই বহন করতে হ

certificate Course

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy