Advertisement
E-Paper

ই-রিকশা থেকে নৌকার নেভিগেশন, আইআইটি দিল্লির নতুন উদ্ভাবনে মিলবে কম খরচে আধুনিক প্রযুক্তি

আইআইটি দিল্লির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষক দল ভারতের প্রথম কার্যকর এবং প্রদর্শনের উপযোগী দেশীয় ‘মাইক্রো-গ্রাফিক্স প্রসেসিং ইউনিট’ তৈরি করেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৬
আইআইটি দিল্লি।

আইআইটি দিল্লি। ছবি: সংগৃহীত।

শিল্পক্ষেত্রের কন্ট্রোল ডিসপ্লে ও ই-রিকশার ড্যাশবোর্ডে ব্যবহার করা যাবে বিশেষ সাশ্রয়ী চিপ। কম্পিউটার এবং ইলেকট্রনিক্স প্রযুক্তিতে আমদানিকৃত বিদেশি ডিভাইসের উপর নির্ভরতা কমাতে বিশেষ সাফল্য পেলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লির গবেষকেরা। আইআইটি দিল্লির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষক দল ভারতের প্রথম কার্যকর এবং প্রদর্শনের উপযোগী দেশীয় ‘মাইক্রো-গ্রাফিক্স প্রসেসিং ইউনিট’ তৈরি করেছে।

দুই অধ্যাপকের সঙ্গে নাম্মি আকাশ।

দুই অধ্যাপকের সঙ্গে নাম্মি আকাশ। ছবি: সংগৃহীত।

কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে আধুনিক কম্পিউটিং ব্যবস্থায় জিপিইউ-এর ব্যবহার অপরিসীম, আর এই উদ্ভাবন ভারতের নিজস্ব প্রযুক্তি তৈরিতে বড় পদক্ষেপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। আইআইটি দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, এই কাস্টম-ডিজ়াইন মাইক্রো-জিপিইউ ইঞ্জিনটি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এটিকে ‘স্পার্টান-৭ এফপিজিএ’ প্ল্যাটফর্মে সফল ভাবে পরীক্ষা করা হয়েছে। এই সাশ্রয়ী ও আধুনিক চিপটি শিল্পক্ষেত্রের কন্ট্রোল ডিসপ্লে, ই-রিকশার ড্যাশবোর্ড নেভিগেটর, মৎস্যজীবীদের ছোট নৌকার জন্য অভ্যন্তরীণ জলপথ নির্দেশক ব্যবস্থা, শিক্ষামূলক ই-বুক রিডার এবং বিভিন্ন কম খরচের ইলেকট্রনিক্স ডিসপ্লে ব্যবস্থার জন্য বিশেষ ভাবে উপযোগী।

আইআইটি দিল্লির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই অধ্যাপকের পরিচালনায় এমটেক-এর দুই ছাত্র, নাম্মি আকাশ এবং রবি তেজা এই প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন। গবেষক দলটি জানিয়েছে, আগামী দিনে এটিকে ৮ থেকে ১৬ কোরের শক্তিশালী গ্রাফিক্স প্রসেসরে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। বাণিজ্যিক ভাবে বাজারে আনার উদ্দেশ্যে প্রযুক্তির আরও উন্নতির জন্য এখন আর্থিক সহায়তার খোঁজে রয়েছেন গবেষকেরা।

IIT Delhi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy