Advertisement
E-Paper

আইআইটি গাঁধীনগরে পিএইচডি-তে ভর্তির আবেদন চলছে, শেষ দিন ২৮ সেপ্টেম্বর, কোন কোন বিষয়ে?

এই প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীদের স্নাতকোত্তর যোগ্যতা অথবা চার বছরের স্নাতক যোগ্যতায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর বা ৫.৫ সিপিআই থাকতে হবে। তবে তফসিলি জাতি-উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে ছাড় রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৮
আইআইটি গাঁধীনগর।

আইআইটি গাঁধীনগর। ছবি: সংগৃহীত।

গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য পিএইচডি প্রোগ্রামে আবেদনের প্রক্রিয়া শুরু করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গাঁধীনগর। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এই প্রোগ্রামে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।

আইআইটি গাঁধীনগরে যে বিষয়ে পিএইচডি করা যাবে সেগুলি হল— বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্থ সায়েন্স, হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, গণিত, ফিজ়িক্স এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।

এই প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীদের স্নাতকোত্তর যোগ্যতা অথবা চার বছরের স্নাতক যোগ্যতায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর বা ৫.৫ সিপিআই থাকতে হবে। তবে তফসিলি জাতি-উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর বা ৫.০ সিপিআই ধার্য করা হয়েছে। আইআইটি গাঁধীনগর জানিয়েছে, বাছাই করার সময় মেধার ভিত্তিতে এই কাট-অফ আরও বাড়ানো হতে পারে। পূর্ণ সময়ের গবেষকদের পাশাপাশি ‘কন্টিনিউয়িং ডক্টরাল প্রোগ্রাম’-এর মাধ্যমেও যোগদানের সুযোগ রয়েছে। পূর্ণ সময়ের গবেষকেরা প্রতি মাসে ৩৭,০০০ টাকা হারে ফেলোশিপ পাবেন এবং দু’বছর পূর্ণ করার পর মাসিক ফেলোশিপ বেড়ে হবে ৪২,০০০ টাকা।

আবেদনকারীদের অ্যাকাডেমিক রেকর্ড এবং স্টেটমেন্ট অফ পারপাসের ভিত্তিতে প্রথমে প্রাথমিক বাছাই করা হবে। এর পর লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে। প্রতিষ্ঠানের সম্ভাব্য সূচি অনুযায়ী, ইচ্ছুক প্রার্থীরা আগামী ২৮ সেপ্টেম্বর, বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ১৫ অক্টোবর বাছাই করা প্রার্থীদের নাম ঘোষণা করা হবে এবং ২২ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে ইন্টারভিউ ও লিখিত পরীক্ষা হবে। প্রার্থীরা প্রতিষ্ঠানের নিজস্ব পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন ফি হিসেবে সাধারণ প্রার্থীদের জন্য ৩০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য ১৫০ টাকা ধার্য করা হয়েছে।

Admission 2026

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy