Advertisement
E-Paper

আইআইটি জ্যাম-এর জন্য ওয়েবসাইট চালু করল আইআইটি খড়্গপুর, কবে থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া?

ওয়েবসাইটেই পরীক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফি, পরীক্ষার ধরন, পাঠ্যক্রম, ভর্তি প্রক্রিয়া এবং যোগদানকারী প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। পরীক্ষায় মোট সাতটি বিষয় থাকবে— গণিত, গাণিতিক রাশিবিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন, জৈবপ্রযুক্তি, ভূবিদ্যা ও অর্থনীতি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৬ ১৫:১৭
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

আইআইটি জ্যাম ২০২৭-এর জন্য বিশেষ ওয়েবসাইট চালু করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। পরীক্ষার্থীরা ওই ওয়েবসাইট থেকেই যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য পাবেন বলে জানানো হয়েছে। আগামী ২২ অগস্ট প্রকাশিত হবে ইনফরমেশন ব্রোশিওর।

জ্যাম ২০২৭ আয়োজনের দায়িত্ব আইআইটি খড়্গপুরের। এ জন্য jam.iitkgp.ac.in-টি চালু করা হয়েছে। এই ওয়েবসাইটেই পরীক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফি, পরীক্ষার ধরন, পাঠ্যক্রম, ভর্তি প্রক্রিয়া এবং যোগদানকারী প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। পরীক্ষায় মোট সাতটি বিষয় থাকবে— গণিত, গাণিতিক রাশিবিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন, জৈবপ্রযুক্তি, ভূবিদ্যা ও অর্থনীতি।

আবেদনের সময়সীমা

আইআইটি জ্যাম-এর আবেদন প্রক্রিয়া শুরু হবে ৫ সেপ্টেম্বর ২০২৬। প্রার্থীরা জ্যাম অনলাইন অ্যাপলিকেশন প্রসেসিং সিস্টেম-এর (জেওএপিএস) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমা করার শেষ তারিখ ১২ অক্টোবর ২০২৬। আবেদনের সময় প্রার্থীদের ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য আপলোড করতে হবে এবং আবেদন মূল্য জমা দিতে হবে। বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের আবেদন মূল্য জমা দেওয়ার পর আরও কিছু প্রয়োজনীয় ফর্ম আপলোড করতে হবে। আবেদনকারীরা তথ্য সংশোধন করতে পারবে ১০ নভেম্বর ২০২৬ (সম্ভাব্য) থেকে।

IIT JAM Registration Website

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy