Advertisement
E-Paper

সাইবার সিকিউরিটি-র পাঠ আইআইটি কানপুরে! বৃত্তিমূলক শিক্ষার অঙ্গ হিসাবে কারা পাবেন প্রশিক্ষণ?

আগ্রার ডক্টর ভীমরাও অম্বেডকর বিশ্ববিদ্যালয় এবং বিবেকানন্দ ইনকিউবেশন ফাউন্ডেশন-এর (ভিআইএফ) যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলির পড়ুয়াদের জন্য একটি ব়ৃত্তিমূলক সাইবারসিকিউরিটি প্রোগ্রাম চালু করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৬ ১৮:০৭
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সাইবার নিরাপত্তা বিষয়ে পড়ুয়াদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে উদ্যোগী আইআইটি কানপুর। শিক্ষাপ্রতিষ্ঠানের সাইবার সিকিউরিটি হাবের তরফে এই উদ্যোগ।

প্রতিষ্ঠানের তরফে আগ্রার ডক্টর ভীমরাও অম্বেডকর বিশ্ববিদ্যালয় এবং বিবেকানন্দ ইনকিউবেশন ফাউন্ডেশন-এর (ভিআইএফ) সঙ্গে যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলির পড়ুয়াদের জন্য একটি ব়ৃত্তিমূলক সাইবারসিকিউরিটি প্রোগ্রাম চালু করা হয়েছে। এর আওতায় ৫৭০টিরও বেশি কলেজের ৩ লক্ষের বেশি পড়ুয়ার কাছে পৌঁছনোর লক্ষ্য নেওয়া হয়েছে। ডিবিআরএইউ-এর উপাচার্য অধ্যাপক আশু রানির মতে, সাইবার নিরাপত্তাকে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের বিষয় হিসেবে দেখলে চলবে না, আরও বেশি পড়ুয়ার কাছে সাইবার নিরাপত্তার শিক্ষা পৌঁছে দিতে হবে এবং এই বিষয়ে সচেতন করে তুলতে হবে। সেই লক্ষ্যেই এই উদ্যোগ।

ডিবিআরএইউ ভবিষ্যতে একটি সাইবার সিকিউরিটি সেল (সিসিসি) গড়ে তুলবে যা সাইবার অপরাধ প্রতিরোধের পাশাপাশি পড়ুয়াদের বিভিন্ন অনলাইন হুমকি সম্পর্কে পরামর্শ ও প্রয়োজনীয় দিক্‌নির্দেশ দেবে। সম্পূর্ণ কোর্সটি অনলাইনে এবং হিন্দি ভাষায় পরিচালিত হবে এবং তাত্ত্বিক শিক্ষার মধ্যে কোর্সকে সীমাবদ্ধ না রেখে কুইজ, কর্মশালা এবং ভার্চুয়াল ল্যাবের মাধ্যমে ব্যবহারিক অভিজ্ঞতা দেওয়ারও ব্যবস্থা থাকবে। ফলে শহরের পাশাপাশি আধা-শহর ও গ্রামীণ এলাকার পড়ুয়ারাও সহজে সাইবার নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ নিতে পারবেন।

কী কী বিষয়ে প্রশিক্ষণ

কোর্সে পড়ুয়াদের দৈনন্দিন জীবনে দেখা বিভিন্ন সাইবার অপরাধ, সোশ্যাল মিডিয়া সংক্রান্ত ঝুঁকি, পরিচয় চুরি, ব্যক্তিগত তথ্য ফাঁস এবং মহিলা ও শিশুদের অনলাইন নিরাপত্তার মতো বিষয় থাকবে পাঠ্যক্রমে। এ ছাড়াও ডার্ক ওয়েব, সাইবার সন্ত্রাসবাদ এবং বিভিন্ন ধরনের বেআইনি অনলাইন কার্যকলাপ সম্পর্কেও পড়ুয়াদের ধারণা দেওয়া হবে।

IIT Kanpur Cyber Security Diploma Course

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy