Advertisement
E-Paper

মানব মস্তিষ্কের মানচিত্র তৈরি করছে আইআইটি মাদ্রাজ! উন্নত চিকিৎসার স্বার্থে চলছে গবেষণা

গবেষকদের মতে, প্রাণীর মস্তিষ্কের উপর গবেষণা থেকে পাওয়া তথ্য সব সময় মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তাই মানুষের মস্তিষ্কের নিজস্ব গঠন ও রোগজনিত পরিবর্তন সরাসরি বিশ্লেষণের মাধ্যমে নতুন চিকিৎসা গবেষণায় সাহায্য করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মানব মস্তিষ্ক হিমায়িত করে অত্যন্ত পাতলা অংশে কেটে তৈরি হচ্ছে মানচিত্র। আসলে ওই সব অংশ বিশেষ পদ্ধতিতে রং করে উন্নত যন্ত্রের সাহায্যে স্ক্যান করে উচ্চমানের ডিজিটাল ছবি তৈরি করা হচ্ছে। বৈজ্ঞানিকদের দাবি, প্রতিটি ডিজিটাল মস্তিষ্ক থেকে প্রায় ১.৫ পেটাবাইট তথ্য তৈরি হতে পারে।

মানব মস্তিষ্ককের কোষ বিশ্লেষণ করে তার পূর্ণাঙ্গ মানচিত্র তৈরির লক্ষ্যে গবেষণা চালাচ্ছে আইআইটি মাদ্রাজের সুদা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টার (এসজিবিসি)। ২০২২ সালে প্রতিষ্ঠিত এই কেন্দ্রের সদস্যসংখ্যা পাঁচ থেকে বেড়ে এখন ২০০-রও বেশি।

মানব মস্তিষ্কের গঠন এবং রোগের প্রভাব বোঝাই এই গবেষণার মূল লক্ষ্য। ৪০০-রও বেশি দান করা মস্তিষ্কের নমুনা নিয়ে গবেষণা চলছে। গবেষকদের মতে, প্রাণীর মস্তিষ্কের উপর গবেষণা থেকে পাওয়া তথ্য সব সময় মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তাই মানুষের মস্তিষ্কের নিজস্ব গঠন ও রোগজনিত পরিবর্তন সরাসরি বিশ্লেষণের মাধ্যমে নতুন চিকিৎসা গবেষণায় সাহায্য করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। এ ছাড়া, স্ট্রোক, জলাতঙ্ক, ডিমেনশিয়া ও আলঝেইমার্সে আক্রান্ত মস্তিষ্ক নিয়েও গবেষণা চলছে বলে জানিয়েছেন এসজিবিসি-র সদস্যেরা।

এসজিবিসি ইতিমধ্যেই সাত-আটটি দেশের প্রায় ৩০ জন গবেষকের সঙ্গে কাজ করছে। ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনা, জনস হপকিন্স এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো-সহ একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা রয়েছে। ভবিষ্যতে যাতে আরও বেশি পড়ুয়া এই আন্তর্জাতিক গবেষণায় যুক্ত হতে আগ্রহী হয় সেই পরিকল্পনাই করছে এসজিবিসি।

IIT Madras brain AI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy