আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় অধীনস্থ তিনটি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কোর্সে ভর্তির সুযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তরফে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয় অধীনস্থ যে কলেজগুলিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে সেগুলি হল দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডিজ়, বিনোদা ল কলেজ এবং দুর্গাপুর ল কলেজ। তিন বছরের এলএলবি (অনার্স) কোর্সে ভর্তি নেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তিন বছরের স্নাতক যোগ্যতা থাকতে হবে। সাধারণ বিভাগের প্রার্থীদের ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে। ওবিসি বিভাগের প্রার্থীদের ৪২ শতাংশ এবং তফসিলি জাতি ও উপজাতি বিভাগের প্রার্থীদের ৪০ শতাংশ নম্বর থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটির লিঙ্ক দেখা যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকাও জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২ অগস্ট। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে।