Advertisement
E-Paper

শুরু হল কেআইআইটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির রেজিস্ট্রেশন প্রক্রিয়া, আবেদন করবেন কী ভাবে?

পরীক্ষাটি হবে সম্পূর্ণ কম্পিউটারভিত্তিক। দেশের ১৮টি শহরে এই পরীক্ষার কেন্দ্র পরবে। অ্যাডমিট কার্ড প্রকাশিত হলে পরীক্ষার কেন্দ্র সংক্রান্ত তথ্য জানতে পারবেন পরীক্ষার্থীরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কেআইআইটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য শিক্ষার্থীদের কেআইআইটি এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়। সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত এই জাতীয় স্তরের প্রবেশিকায় যোগ্যতা প্রমাণের সুযোগ পান পড়ুয়ারা। এমন কি শীর্ষস্থানাধিকারীরা অ্যাকাডেমিক বৃত্তিও পান।

২০২৭ সালের পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু করেছে কেআইআইটি। আগ্রহী পড়ুয়ারা কেআইআইটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ksom.ac.in গিয়ে ৪ জানুয়ারি ২০২৭ পর্যন্ত আবেদন করতে পারবেন। বিটেক, বিআর্ক, বিএসসি, বিবিএ-সহ বিভিন্ন স্নাতক এবং এমসিএ, এমবিএ, এমটেকের মতো স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হয়ে থাকে। পরীক্ষাটি হবে সম্পূর্ণ কম্পিউটারভিত্তিক। দেশের ১৮টি শহরে এই পরীক্ষার কেন্দ্র পরবে। অ্যাডমিট কার্ড প্রকাশিত হলে পরীক্ষার কেন্দ্র সংক্রান্ত তথ্য জানতে পারবেন পরীক্ষার্থীরা।

গুরুত্বপূর্ণ তারিখ

১। পরীক্ষায় আবেদনের শেষ তারিখ ৪ জানুয়ারি ২০২৭।

২। পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে ৬ জানুয়ারি ২০২৭।

৩। পরীক্ষাটি হবে ৯–১১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে।

৪। ফল প্রকাশ করা হবে ২০ জানুয়ারি ২০২৭।

৫। জিডি ও পিআই হবে ফেব্রুয়ারি ২০২৭-এর প্রথম সপ্তাহে।

আবেদন করবেন কী ভাবে?

১। কেআইআইটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ksom.ac.in –এ যেতে হবে।

২। ‍‘অ্যাপ্লাই অনলাইন’ লেখা অপশনে ক্লিক করতে হবে।

৩। পরীক্ষার্থীর নাম, মোবাইল নম্বর ও ই-মেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

৪। এর পর লগইন করে আবেদনপত্র পূরণ করতে হবে।

৫। প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে এবং ‘সাবমিট’–এ ক্লিক করতে হবে।

৬। নিশ্চিতকরণের পৃষ্ঠাটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য প্রিন্ট করিয়ে রাখতে হবে।

সফল ভাবে রেজিস্ট্রেশন করা পড়ুয়ারাই পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Entrance Registration

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy