Advertisement
E-Paper

নিট পিজিতে অফলাইনে ভর্তির ক্ষেত্রে সতর্কতা জারি এমসিসি-র

এমসিসি সতর্ক করেছে যে, বেশ কিছু পিজি ডিএনবি কলেজ নিট পিজি-র দ্বিতীয় রাউন্ডে প্রার্থীদের অফলাইনে ভর্তি করিয়েছে যা সম্পূর্ণ রূপে বাতিল করা হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২২ ১৮:০২
নিট পিজি-র দ্বিতীয় রাউন্ডে প্রার্থীদের  ভর্তি

নিট পিজি-র দ্বিতীয় রাউন্ডে প্রার্থীদের ভর্তি সংগৃহীত ছবি

মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)নিট পিজি-র মপ আপ রাউন্ডে প্রার্থীদের অফলাইনে ভর্তি প্রসঙ্গে সতর্কতা জারি করল।

এমসিসি সতর্ক করেছে যে, বেশ কিছু পিজি ডিএনবি কলেজ নিট পিজি-র দ্বিতীয় রাউন্ডে প্রার্থীদের অফলাইনে ভর্তি করিয়েছে যা সম্পূর্ণ রূপে বাতিল করা হবে। এমসিসি জানিয়েছে, অফলাইন মাধ্যমে ভর্তি প্রক্রিয়াটি যে হেতু এমসিসি-র পোর্টালের মাধ্যমে সম্পন্ন হয়নি, ওই আসনগুলি আবার অনলাইন ভর্তি প্রক্রিয়ার আসন কাঠামোতে দেখা যাবে।

ইতিমধ্যে যে কলেজগুলি প্রার্থীদের অফলাইনে ভর্তি নিয়েছে, তারা এ সংক্রান্ত সমস্ত তথ্য এমসিসি-কে না জানানো পর্যন্ত তাদের ক্ষেত্রে মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশন শুরু করা হবে না বলেও এমসিসি জানিয়েছে। এমসিসি মোট ১৫টি প্রতিষ্ঠানের নাম তাদের এই বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এ ছাড়া, আজ থেকেই এমসিসি মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চালু করেছে। প্রার্থীরা আগামী ৪ নভেম্বরের মধ্যে এমসিসি-র সরকারি ওয়েবসাইট-mcc.nic.in-এ গিয়ে তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন।

NEET PG MCC Admission Warning DNB Colleges Medical doctor Education Career

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy