Advertisement
E-Paper

মেডিক্যাল সুপার স্পেশ্যালিটিতে ভর্তির দ্বিতীয় রাউন্ড শুরু, ক্লিয়ার ও ভার্চুয়াল ভ্যাকেন্সির তথ্য দিল এমসিসি

প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন মেডিক্যাল প্রতিষ্ঠানে ডিএম, এমসিএইচ এবং ডক্টর অফ ন্যাশনাল বোর্ড কোর্সে ভর্তি নেওয়ার জন্য মোট ২,৪২৩টি ‘ক্লিয়ার ভ্যাকেন্সি’ এবং ৫,৬০৫টি ‘ভার্চুয়াল ভ্যাকেন্সি’ পাওয়া যাবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৬ ১৩:৪১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মেডিক্যল কাউন্সিলিং কমিটি (এমসিসি) ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট সুপার স্পেশ্যালিটি (নিট এসএস) ২০২৫-এর দ্বিতীয় রাউন্ডের আসনতালিকা (সিট ম্যাট্রিক্স) প্রকাশ করেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন মেডিক্যাল প্রতিষ্ঠানে ডিএম, এমসিএইচ এবং ডক্টর অফ ন্যাশনাল বোর্ড কোর্সে ভর্তি নেওয়ার জন্য মোট ২,৪২৩টি ‘ক্লিয়ার ভ্যাকেন্সি’ এবং ৫,৬০৫টি ‘ভার্চুয়াল ভ্যাকেন্সি’ পাওয়া যাবে। এমসিসি-র পোর্টালে প্রতিষ্ঠানভিত্তিক, রাজ্যভিত্তিক ও ক্যাটাগরি অনুযায়ী আসন শূন্য থাকার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

ক্লিয়ার ও ভার্চুয়াল ভ্যাকেন্সি কী?

ক্লিয়ার ভ্যাকেন্সি: প্রথম রাউন্ডে বরাদ্দ আসন পাওয়ার পরও যাঁরা যোগ দেননি বা আসন প্রত্যাহার করেছেন, সেই ফাঁকা আসনগুলি ‘ক্লিয়ার ভ্যাকেন্সি’ হিসেবে সরাসরি দ্বিতীয় রাউন্ডে চয়েস ফিলিংয়ের জন্য থাকবে।

ভার্চুয়াল ভ্যাকেন্সি: যে আসনগুলিতে প্রার্থীরা বর্তমানে যুক্ত আছেন তবে দ্বিতীয় রাউন্ডে আপগ্রেডেশনের আবেদন করেছেন, সেগুলিকে ‘ভার্চুয়াল ভ্যাকেন্সি’ বলছ এমসিসি। পূর্বের প্রার্থী আসন ছেড়ে দিলে তবেই এই আসনগুলি নতুন প্রার্থীর জন্য বরাদ্দ হবে।

কাউন্সিলিংয়ের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, দ্বিতীয় রাউন্ডের অনলাইন রেজিস্ট্রেশন ১০ অগস্ট বিকেল ৬টা পর্যন্ত সম্পন্ন করা যাবে। এই সংক্রান্ত টাকা জমা দেওয়া যাবে রাত ১০টা পর্যন্ত। এর পর পরীক্ষার্থীদের আগামী ১১ অগস্টের মধ্যে তাঁদের পছন্দের বিষয় ও কলেজ নির্বাচন (চয়েস ফিলিং) এবং তা নিশ্চিত (চয়েস লকিং) করতে হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ১৩ অগস্ট দ্বিতীয় রাউন্ডের আসন বণ্টনের ফলাফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, দিল্লি হাইকোর্টের নির্দেশানুসারে, যে সব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে প্রথম রাউন্ডের বরাদ্দ আসন প্রত্যাহার করেছিলেন, তাঁদের কোনও অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি বা সিকিউরিটি ডিপোজ়িট ছাড়াই দ্বিতীয় রাউন্ডে পুনরায় যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

NEET SS

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy