Advertisement
E-Paper

বিদেশে উচ্চশিক্ষা! মিলবে ন্যাশনাল ওভারসিজ় স্কলারশিপ, ২০২৬-২৭-এর জন্য আবেদন করা যাবে কত দিন?

স্নাতকোত্তরে আবেদনকারীদের প্রয়োজনীয় স্নাতক ডিগ্রি থাকতে হবে। অন্য দিকে, পিএইচডি-র জন্য আবেদন করতে চাইলে নির্ধারিত স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তা ছাড়া আবেদনকারীদের পারিবারিক আয় (যাবতীয় উৎস মিলিয়ে) বার্ষিক ৮ লক্ষ টাকার মধ্যে হতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৬ ১৩:৫১
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনে ন্যাশনাল ওভারসিজ় স্কলারশিপ (এনওএস) ২০২৬-২৭-এর জন্য আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। এই স্কলারশিপের লক্ষ্য হল যোগ্য পড়ুয়াদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া, যাতে আর্থিক অসঙ্গতি তাঁদের পথে বাধা হয়ে দাঁড়ায়।

তবে এ জন্য আবেদনকারীদের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ নম্বর অথবা সমতুল্য গ্রেড থাকতে হবে। স্নাতকোত্তরে আবেদনকারীদের প্রয়োজনীয় স্নাতক ডিগ্রি থাকতে হবে। অন্য দিকে, পিএইচডি-র জন্য আবেদন করতে চাইলে নির্ধারিত স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তা ছাড়া আবেদনকারীদের পারিবারিক আয় (যাবতীয় উৎস মিলিয়ে) বার্ষিক ৮ লক্ষ টাকার মধ্যে হতে হবে।

কারা আবেদন করতে পারবেন?

তফসিলি জাতি, উপজাতি, যাযাবর ও অর্ধ-যাযাবর উপজাতি, ভূমিহীন কৃষিশ্রমিক, ঐতিহ্যবাহী কারিগর পরিবারের পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

কী ভাবে আবেদন করবেন?

যোগ্য পড়ুয়াদের ন্যাশনাল ওভারসিজ় স্কলারশিপ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করে ব্যক্তিগত, শিক্ষাগত এবং আর্থিক যোগ্যতা সংক্রান্ত তথ্য দিতে হবে। এ ছাড়াও প্রয়োজন অনুযায়ী বিদেশি বিশ্ববিদ্যালয়ের তথ্য এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তথ্য দিতে হবে। এ ছাড়া পড়ুয়াদের নিজের বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদনপত্র সংরক্ষণ করে রাখতে হবে, তা ভবিষ্যতে প্রয়োজন হতে পারে।

কী কী সুবিধা পাওয়া যাবে?

এই প্রকল্পের অধীনে নির্বাচিত পড়ুয়ারা টিউশন ফি, জীবন ধারণে প্রয়োজনীয় খরচ বা রক্ষণাবেক্ষণের খরচ, বিমান ভাড়া, চিকিৎসা বিমা, আপৎকালীন এবং অন্য অনুমোদিত শিক্ষাব্যয়ে এই আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে।

Abroad Education Scholarship

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy