Advertisement
E-Paper

৮ জানুয়ারি হবে না পরীক্ষা, এমডিএস পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করল এনবিই

এনবিই-র নিজস্ব ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২২ ১৮:৪৫
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন (এনবিই)-এর তরফ থেকে এমডিএস (মাস্টার অফডেন্টাল সার্জারি)-এর পরীক্ষার তারিখ স্থগিত রাখা হয়েছে। এনবিই-র নিজস্ব ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।সংশোধিত সময়সূচি অনুয়ায়ী নিট এমডিএস ২০২৩-এর পরীক্ষা ১ মার্চ ২০২৩ তারিখে হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমডিএস-এর পরীক্ষা আগে ঠিক হয়েছিল ৮ জানুয়ারি ২০২৩ তারিখে হবে। কিন্তু, ৭ নভেম্বর ২০২২ তারিখে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার কার্যনির্বাহী কমিটির তরফ থেকে একটি মিটিং করা হয়। সেখানে ঠিক হয়, ২০২৩-এর মার্চ মাসে নেওয়া হবে এমডিএস পরীক্ষা। এর পরেই মার্চ মাসের ১ তারিখে পরীক্ষার দিন ঠিক করা হয়।

https://natboard.edu.in/ এই ওয়েবসাইট থেকে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং বিজ্ঞপ্তি দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

NEET MDS doctor Medical Exam Schedule Notice

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy