Advertisement
E-Paper

বৃদ্ধি হল নিট এমডিএস কাউন্সেলিং-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মেয়াদ, কত দিন মিলবে সুযোগ?

এমসিসি-র ১৫ শতাংশ অল ইন্ডিয়া কোটা (এআইকিউ) আসন এবং ১০০ শতাংশ ডিমড বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিসেস-এর (এএফএমএস) আসনের ভর্তির জন্য পরিবর্তিত এই নতুন নির্ঘণ্ট কার্যকর হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৬ ১৫:১১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ফর মাস্টার অফ ডেন্টাল সার্জারি (নিট এমডিএস) ২০২৬ কাউন্সেলিং-এর রাউন্ড ১-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময়সূচি সংশোধন করল মেডিক্যাল কাউন্সিল কমিটি (এমসিসি)।

সংশোধিত সূচি অনুযায়ী, প্রার্থীরা আগামী ২৯ অগস্ট পর্যন্ত প্রথম রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এর আগে সময়সীমা ছিল ২৩ অগস্ট। চয়েস ফিলিং ও চয়েস লকিং প্রক্রিয়াও চলবে ২৯ অগস্ট পর্যন্ত। প্রথম রাউন্ডের আসনবণ্টন বা ‘সিট অ্যালটমেন্ট’-এর ফলাফল প্রকাশ করা হবে ২ সেপ্টেম্বর। প্রার্থীদের ৩ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভর্তি হওয়া পড়ুয়াদের সংগৃহীত তথ্য ও নথি ১২ ও ১৩ সেপ্টেম্বরের মধ্যে যাচাই করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি।

কী ভাবে রেজিস্ট্রেশন করবেন?

প্রার্থীদের এমসিসি ওয়েবসাইটে (https://mcc.nic.in/) গিয়ে কাউন্সেলিংয়ের জন্য পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। এর পর নির্ধারিত ফি অনলাইনে জমা দিয়ে আবেদনপত্রটি সঠিক ভাবে পূরণ করতে হবে। আবেদনকারীকে তাঁর পছন্দ অনুযায়ী কলেজ ও কোর্সের তালিকা সাজাতে হবে। সব পছন্দ ভাল ভাবে যাচাই করার পর চূড়ান্ত ভাবে চয়েস ‘লক’ করতে হবে। প্রার্থীর মেধাতালিকা (র‍্যাঙ্ক), পছন্দের ক্রম এবং নির্ধারিত আসনের উপর ভিত্তি করে কর্তৃপক্ষ চূড়ান্ত আসনবণ্টন ফল প্রকাশ করবেন। ‘অ্যালটমেন্ট লেটার’ ডাউনলোড করে নির্ধারিত মেডিক্যাল বা ডেন্টাল কলেজে উপস্থিত হতে হবে। সেখানে প্রয়োজনীয় সব নথি পরীক্ষা ও যাচাইকরণের পর ভর্তি ফি জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এমসিসি-র ১৫ শতাংশ অল ইন্ডিয়া কোটা (এআইকিউ) আসন এবং ১০০ শতাংশ ডিমড বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিসেস-এর (এএফএমএস) আসনের ভর্তির জন্য পরিবর্তিত এই নতুন নির্ঘণ্ট কার্যকর হবে।

NEET MDS

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy