Advertisement
E-Paper

অবশেষে নিট পিজি ২০২৬ কাউন্সেলিংয়ের সময়সূচি প্রকাশ করল এমসিসি, কবে থেকে শুরু রেজিস্ট্রেশন?

পরীক্ষার্থীদের জন্য ১২ অক্টোবর থেকে অনলাইন কাউন্সেলিং-এর রেজিস্ট্রেশন শুরু করবে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি বা এমসিসি। পিজি মেডিক্যাল কোর্সে ভর্তির জন্য এই কাউন্সেলিং-এ যোগ দিতে পারবেন যোগ্য পরীক্ষার্থীরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ১৯:২২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

অবশেষে প্রকাশিত হল নিট পিজি ২০২৬-এর কাউন্সেলিংয়ের সময়সূচি। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েট বা নিট পিজি-তে উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য ১২ অক্টোবর থেকে অনলাইন কাউন্সেলিং-এর রেজিস্ট্রেশন শুরু করবে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি বা এমসিসি। পিজি মেডিক্যাল কোর্সে ভর্তির জন্য এই কাউন্সেলিং-এ যোগ দিতে পারবেন যোগ্য পরীক্ষার্থীরা।

অল ইন্ডিয়া কোটা-সহ এমসিসি-র আওতায় থাকা বিভিন্ন পিজি মেডিক্যাল আসনে ভর্তির জন্য কাউন্সেলিং করা হবে। অনলাইনে রেজিস্ট্রেশনের পর পরীক্ষার্থীদের নিজেদের পছন্দ অনুযায়ী কলেজ এবং কোর্স বেছে নিতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই পছন্দ নিশ্চিত বা চয়েস লক করতে হবে।

এর পর পরীক্ষার্থীর নিট পিজি র‌্যাঙ্ক, বিভাগ বা ক্যাটাগরি, পছন্দ এবং সংশ্লিষ্ট আসনের প্রাপ্যতার ভিত্তিতে আসন বণ্টন করা হবে। আসন বণ্টনের ফল এমসিসির তরফে প্রকাশ করা হবে।

কী ভাবে আবেদন করবেন?

কাউন্সেলিং-এ যোগ দিতে প্রথমে এমসিসি-র নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ‘পিজি মেডিক্যাল কাউন্সেলিং’ বিভাগে যেতে হবে। সেখানে ‘নিউ রেজিস্ট্রেশন’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

এর পর কাউন্সেলিং-এর আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি নির্দিষ্ট ফরম্যাটে আপলোড করতে হবে। নির্ধারিত কাউন্সেলিং ফি জমা দেওয়ার পর আবেদনপত্র সাবমিট করতে হবে। আবেদন সম্পূর্ণ হওয়ার পরে কনফার্মেশন পেজটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে।

কাউন্সেলিং-এর পরবর্তী ধাপে নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজ ও কোর্সের পছন্দ জানানো এবং তা লক করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চয়েস লক না করলে আসন বণ্টনের ক্ষেত্রে সমস্যা হতে পারে।

নিট পিজি ২০২৬ পরীক্ষা ৩০ অগস্ট কম্পিউটারভিত্তিক পদ্ধতিতে আয়োজিত হয়েছিল। দেশের ৩৩৯টি শহরের ১,১১১টি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়। মোট ২,৭৩,০৯৬ জন পরীক্ষার্থীর পরীক্ষায় বসার কথা থাকলেও শেষ পর্যন্ত ২,৬৫,৯৮০ জন পরীক্ষা দিয়েছিলেন। ন্যাশনাল বোর্ড অফ এগ্‌জ়ামিনেশনস্‌ ইন মেডিক্যাল সায়েন্সেস বা এনবিইএমএস ২৪ সেপ্টেম্বর নিট পিজি ২০২৬-এর ফল প্রকাশ করে। এ বার ফলপ্রকাশের পর কাউন্সেলিং-এর প্রক্রিয়াও শুরু হতে চলেছে।

নিট পিজি-তে উত্তীর্ণ প্রার্থীদের কাউন্সেলিং-এর প্রতিটি ধাপের সময়সীমা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং এবং আসনবণ্টন সংক্রান্ত পরবর্তী আপডেটের জন্য এমসিসি-র নিজস্ব ওয়েবসাইটে নজর রাখতে হবে।

NEET PG

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy