Advertisement
E-Paper

নিট ইউজি রাউন্ড ২ এর ফলাফল প্রকাশ করা হয়েছে

এক নজরে দেখে নিন, কী ভাবে দেখতে পারবেন ফলাফল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২২ ১৬:৩৬
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) ইউজি কাউন্সেলিং রাউন্ড২-এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এমসিসি (মেডিক্যাল কাউন্সেলিংকমিটি) তার নিজস্ব ওয়েবসাইটে ১৫ নভেম্বর ফলাফলের তালিকা প্রকাশ করেছে। এক নজরে দেখে নিন, কী ভাবে দেখতে পারবেন ফলাফল।

প্রথমে এমসিসি-র mcc.nic.in এই ওয়েবসাইটে যেতে হবে শিক্ষার্থীদের।

এর পর ইউজি মেডিক্যাল কাউন্সেলিং-এ যেতে হবে।

এর পর শিক্ষার্থীদের ‘ফাইনাল রেজাল্ট রাউন্ড ২’-তে যেতে হবে।

‘ফাইনাল রেজাল্ট রাউন্ড ২’-তে যাওয়ার পরই শিক্ষার্থীদের কাছে রেজাল্ট-এর উইন্ডো খুলে যাবে।

সেখান থেকে শিক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারবেন।শিক্ষার্থীরা পরবর্তী প্রয়োজনের জন্য রেজাল্ট ডাউনলোড করে রাখতে পারেন।

কাউন্সেলিংয়ের সময়সূচি অনুয়ায়ী মপ-আপ রাউন্ড সংঘটিত হওয়ার কথা ২৩ নভেম্বর থেকে ২৮ নভেম্বর।

NEET NEET UG Counseling result Out Medical MCC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy