অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) অনুমোদিত প্রতিষ্ঠানের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এ জন্য একটি পরীক্ষায় পাশ করা প্রয়োজন। সংশ্লিষ্ট পরীক্ষার সূচি প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর টেকনিক্যাল টিচারস ট্রেনিং এগ্জ়ামিনেশন (এনআইটিটিটি) শীর্ষক ওই পরীক্ষাটি কর্মরত শিক্ষকেরা দেওয়ার সুযোগ পেয়ে থাকেন। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে ওই পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে। পরীক্ষার্থীদের মোট দু’ঘণ্টার মধ্যে পরীক্ষা শেষ করতে হবে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে। ৩১ জুলাই, ১ এবং ৮ অগস্ট দু’টি পর্বে পরীক্ষা নেওয়া হবে। অনলাইন মাধ্যমে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। শুধুমাত্র ইংরেজি ভাষায় প্রশ্ন করা হবে। ২৩ জুলাই এই পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। এনটিএ-এর ওয়েবসাইট থেকে ওই নথি সংগ্রহ করে নিতে পারবেন পরীক্ষার্থীরা।
পরীক্ষা কী ভাবে দিতে হবে, তার জন্য আলাদা করে ২৭ জুলাই একটি আলোচনাসভার আয়োজন করা হবে। এ ছাড়া পরীক্ষার্থীরা ২৮ জুলাই মক টেস্ট দেওয়ার সুযোগ পাবেন। এই সংক্রান্ত তথ্য অ্যাডমিট কার্ডে উল্লেখ করা থাকবে।