Advertisement
E-Paper

স্বয়ম জুলাই ২০২৬ সেমেস্টারের দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি, রইল সম্পূর্ণ সময়সূচি

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘স্বয়ম-১৭’ জুলাই ২০২৬ সেমেস্টারের পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশ জুড়ে আয়োজিত হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কেন্দ্র সরকারের ফ্ল্যাগশিপ অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ‘স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাস্পায়ারিং মাইন্ডস’ বা স্বয়ম-এর জুলাই ২০২৬ সেমেস্টারের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘স্বয়ম-১৭’ জুলাই ২০২৬ সেমেস্টারের পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশ জুড়ে আয়োজিত হবে।

এনটিএ-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, পরীক্ষাটি টানা পাঁচ দিন ধরে চলবে— ৮, ৯, ১০, ১১ এবং ১২ ডিসেম্বর। প্রতিটি বিষয়ের বিস্তারিত সময়সূচি ও শিফটের তথ্য শীঘ্রই ওয়েবসাইটে আপলোড করা হবে বলে জানানো হয়েছে এনটিএ-এর তরফে। এ ছাড়া কোনও প্রযুক্তিগত সমস্যা বা অনিবার্য পরিস্থিতি দেখা দিলে তা মোকাবিলার জন্য আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর এই দু’দিনকে ‘বাফার ডে’ হিসেবে রাখা হয়েছে।

এনটিএ জানিয়েছে, স্বয়ম সেমেস্টার পরীক্ষার অ্যাডমিট কার্ড, কেন্দ্র বণ্টন ও অন্যান্য নির্দেশিকা খুব শীঘ্রই তাদের অনলাইন পোর্টালে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে যে কোনও তথ্যের জন্য নিয়মিত নিজস্ব ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

পরীক্ষা সংক্রান্ত কোনও প্রশ্ন, দ্বিধা বা সমস্যা থাকলে পরীক্ষার্থীরা সরাসরি এনটিএ-র সাহায্য কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া চাইলে swayam@nta.ac.in ই-মেল করলেও সাহায্য পাওয়া যাবে।

উল্লেখ্য, স্বয়ম একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। যেখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে পেশাদার এবং সাধারণ মানুষ নানা ধরনের অনলাইন কোর্স সম্পন্ন করতে পারেন। এই স্বয়ম প্ল্যাটফর্ম থেকে পড়াশোনা বা কোর্স করার পর যে মূল্যায়ন বা সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়া হয়, এটি তারই সময়সূচি।

SWAYAM

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy