ইউজিসি নেট জুন ২০২৬-এর সম্ভাব্য উত্তর সঙ্কেত প্রকাশিত হবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে, আগেই জানিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। জানানো হয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর চ্যালেঞ্জ করতে পারবেন পরীক্ষার্থীরা। এ বার সম্ভাব্য উত্তর সঙ্গেই প্রকাশের দিন জানিয়ে দিল পরীক্ষা নিয়ামক সংস্থা।
১৪ অগস্ট এনটিএ-র তরফে সম্ভাব্য উত্তর সঙ্কেত প্রকাশের দিন ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, ১৬ অগস্ট ২০২৬ নির্দিষ্ট ওয়েবসাইট থেকে তা দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
তবে শুধু ইউজিসি নেট জুন ২০২৬ নয়, ওই দিনই প্রকাশ করা হবে সিএসএইআর-নেট, আইসিএআর-এআইইইএ (পিজি) এবং এআইসিই (পিএইচডি) ২০২৬-এর উত্তর সঙ্কেতও।
এনটিএ জানিয়েছে, সম্ভাব্য উত্তর সঙ্কেতে কোনও অসঙ্গতি থাকলে পরীক্ষার্থীরা উপযুক্ত প্রমাণ-সহ চ্যালেঞ্জ করতে পারবেন। প্রতিটি উত্তরের জন্য প্রার্থীদের ২০০ টাকা ফি জমা করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে ‘অবজেকশন উইন্ডো’-র মাধ্যমে উত্তর চ্যালেঞ্জ করা যাবে। যথাযথ কারণ বা প্রমাণ ছাড়া, নির্ধারিত সময়সীমার পরে অথবা নির্দিষ্ট লিঙ্ক ছাড়া অন্য কোনও মাধ্যমে দাখিল করা চ্যালেঞ্জগুলি বিবেচনা করা হবে না।