Advertisement
E-Paper

চিকিৎসাবিজ্ঞানের স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার প্রবেশিকা নিট পিজি-র ফলপ্রকাশ, কী ভাবে দেখবেন?

ফলপ্রকাশের পাশাপাশি সব পরীক্ষার্থীর সামগ্রিক মেধাতালিকা প্রকাশ করেছে এনবিইএমএস। এর ফলে প্রার্থীরা নিজেদের অল ইন্ডিয়া ভিত্তিক মেধাস্থান জানতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ন্যাশনাল বোর্ড অফ এগ্‌জ়ামিনেশনস্‌ ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস) প্রকাশ করল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট পিজি ২০২৬-এর ফলাফল। পরীক্ষার্থীরা এনবিইএমএস-এর নিজস্ব ওয়েবসাইটে প্রাপ্ত নম্বর এবং নিট পিজির র‍্যাঙ্ক দেখতে পারবেন।

ফলপ্রকাশের পাশাপাশি সব পরীক্ষার্থীর সামগ্রিক মেধাতালিকা প্রকাশ করেছে এনবিইএমএস। এর ফলে প্রার্থীরা নিজেদের অল ইন্ডিয়া ভিত্তিক মেধাস্থান জানতে পারবেন।

চলতি বছর আড়াই লক্ষের বেশি পরীক্ষার্থী এই প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন। দেশের বেশির ভাগ কেন্দ্রে অগস্টের শেষেই পরীক্ষা নেওয়া হয়েছিল। তবে রাজস্থানের জয়পুরের কিছু কেন্দ্রে প্রযুক্তিগত সমস্যার কারণে যে প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাঁদের জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আলাদা করে পুনঃপরীক্ষার আয়োজন করা হয়। এই পরীক্ষার ফলাফলের মাধ্যমেই প্রার্থীরা দেশের শীর্ষস্থানীয় চিকিৎসা কেন্দ্রগুলিতে এমডি, এমএস, ডিএনবি এবং বিভিন্ন স্নাতকোত্তর মেডিক্যাল ডিপ্লোমা কোর্সে ভর্তির সুযোগ পাবেন।

আগামী অক্টোবরের প্রথম সপ্তাহের পর এনবিইএমএস-এর নিজস্ব পোর্টালে পরীক্ষার মূল উত্তরপত্র প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। সেখানে প্রার্থীরা নিজস্ব পোর্টালে লগ-ইন করে প্রশ্নপত্র, সঠিক উত্তর এবং তাঁদের দেওয়া উত্তরের নম্বর মিলিয়ে দেখতে পারবেন। মেডিক্যাল বোর্ড একই সঙ্গে বিভিন্ন ক্যাটাগরির জন্য ন্যূনতম যোগ্যতা অর্জনের নম্বর বা কাট-অফ স্কোর ঘোষণা করে দিয়েছে। পরীক্ষার্থীদের বিস্তারিত স্কোরকার্ড ও পরবর্তী প্রক্রিয়া এনবিইএমএস-এর নিজস্ব পোর্টাল দেখে জানা যাবে।

NEET PG

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy