Advertisement
E-Paper

বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের নিয়ে সচেতনতা বৃদ্ধিতে রাজ্যের সব স্কুলে বিশেষ মডিউল, ৭ অক্টোবর কর্মসূচি পালন

এই কর্মসূচিতে স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা, শিক্ষক-শিক্ষিকা, ক্লারিক্যাল কর্মী, হস্টেলের ওয়ার্ডেন বা ডিন-সহ বিভিন্ন দায়িত্বে থাকা কর্মীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ১৯:২২

ছবি: এআই সহায়তায় তৈরি।

বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের প্রতি আরও সংবেদনশীল হতে স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজনের নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। আগামী ৭ অক্টোবর রাজ্যের সব স্কুলে এই বিশেষ ‘সেনসিটাইজ়েশন মডিউল’ দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলের শিক্ষক, অশিক্ষক কর্মী এবং অন্যান্য সহায়কের উপস্থিতিতে এই মডিউল দেখাতে হবে।

এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। রাজ্যের সব জেলার সংশ্লিষ্ট শিক্ষা আধিকারিকদের এই নির্দেশ কার্যকর করার কথা জানানো হয়েছে। এই কর্মসূচিতে স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা, শিক্ষক-শিক্ষিকা, ক্লারিক্যাল কর্মী, হস্টেলের ওয়ার্ডেন বা ডিন-সহ বিভিন্ন দায়িত্বে থাকা কর্মীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ড্রাইভার, রিসেপশনিস্ট-সহ স্কুলের অন্যান্য অশিক্ষক কর্মীকেও এই সচেতনতামূলক কর্মসূচিতে যোগ দিতে হবে।

তবে এই কর্মসূচির জন্য স্কুলের স্বাভাবিক পঠনপাঠন বা জরুরি প্রশাসনিক কাজ যাতে ব্যাহত না হয়, সে দিকেও নজর দিতে বলেছে সমগ্র শিক্ষা মিশন। তাই স্কুলের সুবিধাজনক সময়ে মডিউলটি দেখানোর ব্যবস্থা করতে হবে স্কুলগুলিকে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের স্কুলের মূল শিক্ষাব্যবস্থার সঙ্গে আরও সহজে যুক্ত করা এবং তাঁদের প্রতি স্কুলের কর্মীদের আচরণ ও মনোভাবকে আরও সংবেদনশীল করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। শুধু শিক্ষক নন, স্কুলের সঙ্গে যুক্ত সব কর্মী যাতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রয়োজন ও সমস্যাগুলি বুঝতে পারেন, সেই বিষয়েও সচেতনতা তৈরি করতে চায় শিক্ষা দফতর।

school

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy