Advertisement
E-Paper

জাতীয় পরিবেশ প্রতিযোগিতায় যোগ দেবে রাজ্যের পড়ুয়ারা, জেলা স্কুল পরিদর্শকদের নির্দেশ পাঠাল স্কুলশিক্ষা দফতর

রাজ্যের সব জেলার মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের জেলা স্কুল পরিদর্শকের (ডিআই) কাছে স্কুলশিক্ষা দফতরের বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, ডিআই-রা যেন নিজ নিজ এলাকার সব স্কুলে এই প্রতিযোগিতার খবর দ্রুত পৌঁছে দেন এবং ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত করতে উৎসাহিত করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে এবং পরিবেশ রক্ষার বিষয়ে বাস্তবসম্মত জ্ঞান গড়ে তোলার লক্ষ্যে পদক্ষেপ করল রাজ্য স্কুলশিক্ষা দফতর। পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের উদ্যোগে আয়োজিত হতে চলেছে ‘জাতীয় ছাত্র পরিবেশ প্রতিযোগিতা’ ২০২৬। এই প্রতিযোগিতায় রাজ্যের স্কুলপড়ুয়াদের সক্রিয় ভাবে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। স্কুলশিক্ষা দফতরের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

রাজ্যের সব জেলার মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের জেলা স্কুল পরিদর্শকের (ডিআই) কাছে স্কুলশিক্ষা দফতরের বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, ডিআই-রা যেন নিজ নিজ এলাকার সব স্কুলে এই প্রতিযোগিতার খবর দ্রুত পৌঁছে দেন এবং ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত করতে উৎসাহিত করেন। পাশাপাশি, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেবল পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই সর্বভারতীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতাটির সাফল্য ও সকলের যোগদান নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের সমন্বয় রেখে কাজ করতে বলা হয়েছে। তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ পাঠানো হয়েছে রাজ্যের সব জেলাশাসক এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদেরও।

পরিবেশ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্যের নতুন প্রজন্মকে সচেতন করে তোলাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে। স্কুলশিক্ষা দফতরের আশা, জেলা স্তরে ব্যাপক প্রচারের মাধ্যমে রাজ্যের বহু সংখ্যক শিক্ষার্থী এই সর্বভারতীয় প্রতিযোগিতায় যোগ দেবে।

school

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy