দ্বাদশ শ্রেণির চূড়ান্ত ফলাফলে সন্তুষ্ট না হলে বা অনুত্তীর্ণ হলে দ্বিতীয় পর্বের পরীক্ষায় বসার সুযোগ দিয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। ২০২৬-এ দ্বাদশ শ্রেণির দ্বিতীয় পর্বের পরীক্ষাটি হয়েছিল গত ২৮ জুলাই। শীঘ্রই সেই পরীক্ষার ফল প্রকাশ করতে পারে সিবিএসই। জানানো হয়েছে, সিবিএসই-এর নিজস্ব ওয়েবসাইট cbse.gov.in and cbseresults.nic.in–থেকেই ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ডিজিলকার এবং উমঙ্গ অ্যাপ-এর মাধ্যমেও তা দেখা যাবে।
কী ভাবে দেখা যাবে ফলাফল?
cbse.gov.in and cbseresults.nic.in এই ওয়েবসাইটে যেতে হবে।
‘হোমপেজ’ থেকে ‘রেজাল্ট’-এর বিভাগে যেতে হবে।
সেখানে ফলপ্রকাশের লিঙ্কটি পাওয়া যাবে। ওই লিঙ্কে প্রবেশ করার পর লগ-ইন করতে হবে পরীক্ষার্থীর ক্রমিক সংখ্যা, স্কুলের কোড, জন্মতারিখ, প্রবেশপত্রে লেখা আইডি সংখ্যা ইত্যাদি দিয়ে। লগ-ইন সম্পূর্ণ হলেই ওয়েবসাইটে ফলাফল দেখতে পাওয়া যাবে।
সিবিএসই দ্বাদশ শ্রেণির দ্বিতীয় পর্বের ফলাফল থেকে পরীক্ষার্থীরা প্রতিটি বিষয়ে প্রাপ্ত নম্বর, ব্যবহারিক পরীক্ষা, প্রকল্প, অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর, বিষয়ভিত্তিক গ্রেড— সবই জানতে পারবেন।
গত ১৭ ফেব্রুয়ারি শুরু হয়েছিল ২০২৬ সালের সিবিএসই দ্বাদশ শ্রেণির মূল পরীক্ষা। তা শেষ হয় ১০ এপ্রিল। মূল পরীক্ষার ফলপ্রকাশ হয়েছিল ১৩ মে। পাশের হার ছিল ৮৫২০ শতাংশ। যাঁরা এই মূল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, তাঁরা দ্বিতীয় পর্বের সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিলেন। পাশাপাশি মূল পরীক্ষায় প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হলেও ‘ইমপ্রুভমেন্ট অফ পারফরম্যান্স’ হিসাবে দ্বিতীয় পর্বের পরীক্ষায় বসায় সুযোগ পেয়েছিলেন পরীক্ষার্থীরা। মূল পরীক্ষার ফলাফলের দিক থেকে ৯৫.৬২ শতাংশ পাশের হার নিয়ে তালিকার শীর্ষে স্থানে ছিল তিরুঅনন্তপুরম।