চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) ফাউন্ডেশন জানুয়ারি ২০২৭ পরীক্ষার্থীদের জন্য মক টেস্ট পেপারের প্রথম ও দ্বিতীয় সিরিজ়ের সূচি প্রকাশ করল ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই)।
২১ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম সিরিজ়ের পরীক্ষা শুরু হবে ১ ডিসেম্বর এবং দ্বিতীয় সিরিজ় শুরু হবে ১৪ ডিসেম্বর। পরীক্ষার্থীরা অনলাইনে অথবা নিকটবর্তী আইসিএআই শাখায় গিয়ে নিজেদের মক টেস্ট দিতে পারবেন। অ্যাকাউন্টিং, বিজ়নেস ল, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড এবং বিজ়নেস ইকোনমিক্স—এই চারটি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে।
আইসিএআইয়ের বোর্ড অফ স্টাডিজ়ের (বিওএস) জ্ঞানভান্ডার পোর্টাল এবং মক টেস্ট পেপার নিবন্ধন পোর্টালে প্রশ্নপত্র আপলোড করা হবে। নির্ধারিত পরীক্ষার দিন দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে প্রশ্নপত্র পাওয়া যাবে। পরীক্ষার্থীরা প্রশ্নপত্রের পাশাপাশি উত্তরপত্রও ডাউনলোড করে নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবেন। প্রতিটি বিষয়ের পরীক্ষা শুরু হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে আইসিএআই উত্তরপত্র প্রকাশ করবে।
প্রথম সিরিজ়ের পরীক্ষার সূচি
১ ডিসেম্বর, ২০২৬: অ্যাকাউন্টিং, দুপুর ২টো–বিকেল ৫টা।
৩ ডিসেম্বর, ২০২৬: বিজ়নেস ল, দুপুর ২টো–বিকেল ৫টা।
৭ ডিসেম্বর, ২০২৬: কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, দুপুর ২টো–বিকেল ৪টে।
৯ ডিসেম্বর, ২০২৬: বিজ়নেস ইকোনমিক্স, দুপুর ২টো–বিকেল ৪টে।
আরও পড়ুন:
দ্বিতীয় সিরিজ়ের পরীক্ষার সূচি
১৪ ডিসেম্বর, ২০২৬: অ্যাকাউন্টিং, দুপুর ২টো–বিকেল ৫টা।
১৬ ডিসেম্বর, ২০২৬: বিজ়নেস ল, দুপুর ২টো–বিকেল ৫টা।
১৮ ডিসেম্বর, ২০২৬: কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, দুপুর ২টো–বিকেল ৪টে।
২১ ডিসেম্বর, ২০২৬: বিজ়নেস ইকোনমিক্স, দুপুর ২টো–বিকেল ৪টে।
মক টেস্ট দেবেন কী ভাবে?
প্রশ্নপত্র ও উত্তরপত্র আইসিএআইয়ের বিওএস জ্ঞানভান্ডার পোর্টাল অথবা অ্যান্ড্রয়েড ও আইওএসে উপলব্ধ বিওএস মোবাইল অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে। সরাসরি আইসিএআই শাখায় বসে পরীক্ষা দিতে চাইলে নিকটবর্তী শাখা বা আঞ্চলিক দফতরে যোগাযোগ করতে হবে।
সরাসরি মক টেস্টের জন্য bosmtp.icai.org পোর্টালে গিয়ে ‘স্টুডেন্ট লগ ইন’ বিকল্পে ক্লিক করতে হবে। প্রথম বার ব্যবহারকারীদের ‘রেজিস্টার নাও’ অপশন বেছে নিয়ে রেজিস্ট্রেশন নম্বর, জন্মতারিখ এবং সেল্ফ সার্ভিস পোর্টালের সঙ্গে যুক্ত ই-মেল আইডি দিতে হবে। ইমেলে পাওয়া এককালীন পাসওয়ার্ড (ওটিপি) দিয়ে লগ-ইন করা যাবে।