Advertisement
E-Paper

পশ্চিমবঙ্গ নিট পিজি কাউন্সেলিংয়ে প্রথম পর্বের চয়েস ফিলিং শুরু হয়েছে, কী ভাবে করবেন চয়েস ফিলিং?

যে প্রার্থীরা সফল ভাবে রেজিস্ট্রেশন করেছেন এবং নথি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন, তাঁরা এ বার পছন্দের মেডিক্যাল কলেজ ও কোর্স নির্বাচন করতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১৫:৪১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

পশ্চিমবঙ্গ নিট পিজি কাউন্সেলিং ২০২৬-এর প্রথম পর্বের চয়েস ফিলিং প্রক্রিয়া শুরু করেছে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি। যে প্রার্থীরা সফল ভাবে রেজিস্ট্রেশন করেছেন এবং নথি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন, তাঁরা এ বার পছন্দের মেডিক্যাল কলেজ ও কোর্স নির্বাচন করতে পারবেন।

এই পর্বে যোগ্য প্রার্থীদের অস্থায়ী তালিকা এবং বিস্তারিত আসন বিন্যাস ইতিমধ্যেই কাউন্সেলিং কমিটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তবে শুধুমাত্র নথি যাচাইয়ের তালিকায় নাম থাকা প্রার্থীরাই চয়েস ফিলিং করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে পছন্দের কলেজ ও কোর্স নির্বাচন করে জমা না দিলে সংশ্লিষ্ট প্রার্থী কাউন্সেলিংয়ের এই পর্ব থেকে বাদ পড়তে পারেন।

কী ভাবে চয়েস ফিলিং করবেন?

প্রথম পর্বের চয়েস ফিলিংয়ের জন্য প্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি-র নিজস্ব ওয়েবসাইট wbmcc.nic.in-এ যেতে হবে।

১। প্রথমে wbmcc.nic.in ওয়েবসাইট খুলতে হবে।

২। হোমপেজে ‘পিজি মেডিক্যাল’ বিভাগে ক্লিক করতে হবে।

৩। এর পর ‘ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অ্যান্ড লগইন’ অপশনে ক্লিক করতে হবে।

৪। নিট পিজি-র রোল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে।

৫। পছন্দ অনুযায়ী মেডিক্যাল কলেজ ও কোর্স নির্বাচন করতে হবে।

৬। পছন্দের ক্রম ঠিক করে তালিকাটি সংরক্ষণ করতে হবে।

৭। সব তথ্য ভাল করে যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে চয়েসগুলি চূড়ান্ত ভাবে জমা দিতে হবে।

চয়েস জমা দেওয়ার আগে কলেজ ও কোর্সের পছন্দের তালিকা ভাল করে যাচাই করে নেওয়া জরুরি। কারণ এই পর্বে দেওয়া পছন্দের ভিত্তিতেই আসনবণ্টন করা হবে।

কবে প্রকাশিত হবে আসনবণ্টনের ফল?

প্রথম পর্বের চয়েস ফিলিং প্রক্রিয়া শেষ হবে ১ নভেম্বর। এর পর ৪ নভেম্বর, ২০২৬ প্রথম পর্বের আসনবণ্টনের ফল প্রকাশ করা হবে। আসন পাওয়া প্রার্থীদের ভর্তি ও রিপোর্টিংয়ের জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। তাঁরা ৫ থেকে ৭ নভেম্বর এবং ১০ নভেম্বর, ২০২৬ তারিখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রিপোর্টিং ও ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন।

NEET PG choice filling

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy