Advertisement
E-Paper

বাড়ি থেকে কাজের সুযোগ, ডিজিটাল ও এআই ক্ষেত্রে নতুন ইন্টার্নশিপ! আবেদন করবেন কী ভাবে?

নির্বাচিত ইন্টার্নরা ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য এবং উদ্ভাবন সংক্রান্ত বিভিন্ন কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। কাজের ক্ষেত্র অনুযায়ী ডিজিটাল প্রযুক্তি ও এআই সংক্রান্ত বিষয়ে গবেষণা, তথ্য বিশ্লেষণ ও তার উপস্থাপনায় সহায়তা করা, ডিজিটাল প্রকল্পে কাজ করা, প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় উপকরণ তৈরি করা, তথ্যনীতি সংক্রান্ত কাজে সহায়তা করা এবং যোগাযোগ ও জ্ঞানভিত্তিক বিভিন্ন কাজে সহযোগিতা করতে হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং উদ্ভাবন সংক্রান্ত ক্ষেত্রে ইন্টার্নশিপের জন্য আবেদন গ্রহণ করছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)। ২০২৬ সালের এই ইন্টার্নশিপে বাড়ি থেকে কাজের সুযোগ মিলবে। এই ইন্টার্নশিপের মেয়াদ তিন মাস।

যোগ্যরা ইন্টার্নশিপের নীতি অনুযায়ী প্রতি মাসে নির্দিষ্ট বৃত্তি পাবেন। বৃত্তির পরিমাণ পরিবর্তিত হতে পারে, তাই আবেদনের আগে সংশ্লিষ্ট শূন্যপদের বিস্তারিত শর্ত দেখে নিতে হবে পড়ুয়াকে। প্রোগ্রামের প্রয়োজন অনুযায়ী ইন্টার্নশিপ শুরু হওয়ার তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আবেদন গ্রহণ ইতিমধ্যে শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬।

ইন্টার্নশিপে কী কাজ করতে হবে?

নির্বাচিত ইন্টার্নরা ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য এবং উদ্ভাবন সংক্রান্ত বিভিন্ন কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। কাজের ক্ষেত্র অনুযায়ী ডিজিটাল প্রযুক্তি ও এআই সংক্রান্ত বিষয়ে গবেষণা, তথ্য বিশ্লেষণ ও তার উপস্থাপনায় সহায়তা করা, ডিজিটাল প্রকল্পে কাজ করা, প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় উপকরণ তৈরি করা, তথ্যনীতি সংক্রান্ত কাজে সহায়তা করা এবং যোগাযোগ ও জ্ঞানভিত্তিক বিভিন্ন কাজে সহযোগিতা করতে হতে পারে। তবে নির্দিষ্ট এই দায়িত্বগুলি সংশ্লিষ্ট দল এবং কাজের ক্ষেত্র অনুযায়ী পরিবর্তিত হবে।

কারা আবেদন করতে পারবেন?

ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এর ইন্টার্নশিপ সংক্রান্ত যোগ্যতার শর্ত পূরণকারী পড়ুয়া এবং সদ্য স্নাতকরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি, তথ্য, উদ্ভাবন, গবেষণা ও যোগাযোগের মতো ক্ষেত্রে পড়াশোনা বা পেশাগত আগ্রহ রয়েছে এমন প্রার্থীরাও আবেদন করতে পারেন। আবেদনকারীদের ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

১. ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এর নিজস্ব ওয়েবসাইটের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে।

২. জব আইডেন্টিফিকেশন ৩৩০০১ নম্বরের ইন্টার্নশিপটি খুঁজতে হবে।

৩. শূন্যপদের বিস্তারিত যোগ্যতা ও নির্দেশিকা ভাল ভাবে পড়তে হবে।

৪. অনলাইনে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র জমা দিতে হবে।

৫. এর পাশাপাশি নির্দিষ্ট ‘এয়ারটেবিল’ নামক একটি ফর্ম পূরণ করতে হবে।

৬. আবেদন জমা দেওয়ার আগে সমস্ত তথ্য ও প্রয়োজনীয় নথি ঠিক রয়েছে কি না যাচাই করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

Internship Work from home

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy