Advertisement
E-Paper

শুরু হল সিভিল সার্ভিসেস মেনস পরীক্ষা, কোন কোন নথি রাখতে হবে সঙ্গে? কী ভাবে পরীক্ষার্থীরা পাবেন উত্তর সঙ্কেত?

আগে সিভিল সার্ভিস পরীক্ষা এবং ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পরেই কেবল ইউপিএসসি অফিশিয়াল আনসার কি প্রকাশ করত। এখন পরীক্ষার্থীরা প্রিলিমিনারি বা মেইনস পরীক্ষা শেষ হওয়ার ঠিক পরেই কমিশন তাদের নিজস্ব পোর্টালের মাধ্যমে প্রভিশনাল অ্যানসার কি বা সম্ভাব্য উত্তর সঙ্কেত পাবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৬ ১৩:১২
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-এর সিভিল সার্ভিসেস মেনস পরীক্ষা ২০২৬ শুরু হয়েছে, শুক্রবার ২১ অগস্ট থেকে। সকাল ৯টায় শুরু হয়েছে পরীক্ষার প্রথম পত্রের পরীক্ষা। এ দিন একটি শিফটেই পরীক্ষা হয়েছে— সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। তবে ২২, ২৩, ২৯ এবং ৩০ অগস্ট পরীক্ষা হবে দু’টি শিফটে। প্রথম শিফট সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফট দুপুর ২টো ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষার প্রতিটি পর্বের জন্য পরীক্ষার্থীদের সঙ্গে দু’টি সাম্প্রতিক পাসপোর্ট মাপের ছবি রাখতে হবে। ফেস অথেন্টিকেশনে কোনও সমস্যা বা অসঙ্গতি দেখা দিলে আসল পরিচয়পত্র দেখাতে না পারলে পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রের ভেন্যু সুপারভাইজারের দেওয়া একটি অঙ্গীকারপত্র পূরণ করতে হবে।

এ ছাড়াও পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, পেজার, ইলেকট্রনিক সরঞ্জাম, প্রোগ্রামেবল ডিভাইস, পেন ড্রাইভের মতো স্টোরেজ মিডিয়া, স্মার্টওয়াচ, ক্যামেরা, ব্লুটুথ ডিভাইস বা যোগাযোগের কাজে ব্যবহার করা যেতে পারে এমন কোনও যন্ত্র বা তার আনুষঙ্গিক সামগ্রী নিয়ে যাওয়া যাবে না।

আগে সিভিল সার্ভিস পরীক্ষা এবং ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পরেই কেবল ইউপিএসসি অফিশিয়াল আনসার কি প্রকাশ করত। এখন পরীক্ষার্থীরা প্রিলিমিনারি বা মেনস পরীক্ষা শেষ হওয়ার ঠিক পরেই কমিশন তাদের নিজস্ব পোর্টালের মাধ্যমে প্রভিশনাল অ্যানসার কি বা সম্ভাব্য উত্তর সঙ্কেত পাবেন। পরীক্ষার্থীরা অনলাইন ‘কোয়েশ্চেন পেপার রিপ্রেজেন্টেশন পোর্টাল’ (কিউপিআরইপি) ব্যবহার করে প্রশ্নপত্রের কোনো ত্রুটি বা উত্তরের অসঙ্গতি নিয়ে সরাসরি আপত্তি জানাতে পারবেন।

UPSC Civil Services

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy