Advertisement
E-Paper

ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হতে চান? বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

সার্ভার স্লো হওয়ার কারণে সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ১৪:২৯
ইউপিএসসি।

ইউপিএসসি। প্রতীকী ছবি।

২০২৩-এর ডিফেন্স অ্যাকাডেমি এগজাম (এনডিএ) এবং কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এগজাম (সিডিএস)-এ আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। সার্ভার স্লো হওয়ার কারণে সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। আগে ১০ জানুয়ারির মধ্যে আবেদন-প্রক্রিয়া সম্পন্ন করতে হত। এখন ১২ জানুয়ারি ২০২৩ সন্ধে ৬টার মধ্যে সম্পন্ন করতে হবে আবেদন-প্রক্রিয়া।

প্রায় ৩৯৫টি শূন্যপদের জন্য এনডিএ ১ (জানুয়ারি মাসের কোর্সকে এনডিএ ১ বলে) এবং প্রায় ৩৪১টি শূন্যপদের জন্য সিডিএস ১-এর পরীক্ষার আবেদন-প্রক্রিয়া শুরু হয়েছিল। ২০২৩-এর ১৬ এপ্রিলে এই দু’টি পরীক্ষারই আয়োজন করবে ইউপিএসসি।

আবেদন-প্রক্রিয়া:

  • ইচ্ছুক প্রার্থীদের প্রথমে ইউপিএসসি-র ওয়েবসাইটে (upsc.gov.in) যেতে হবে।
  • হোমপেজ থেকে ‘অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক’-এ ক্লিক করতে হবে।
  • এর পর 'অনলাইন ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর এগজামিনেশনস' লিঙ্কে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন হয়ে গেলে, প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করতে হবে ইউপিএসসি এনডিএ ও সিডিএস ১-এর সংশ্লিষ্ট আবেদনপত্রের লিঙ্কে।
  • এর পর প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এবং স্ক্যান করা প্রয়োজনীয় নথি জমা করতে হবে।পরবর্তী ধাপে আবেদনের জন্য বরাদ্দ টাকা জমা করে সাবমিট করতে হবে।
  • আবেদনপত্র জমা হয়ে গেলে, পরবর্তী প্রয়োজনের জন্য ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখতে পারেন।

ইচ্ছুক প্রার্থীরা এই বিষয়ে প্রয়োজনীয় যোগ্যতা এবং বিস্তারিত তথ্য জানতে ইউপিএসসি-র ওয়েবসাইটটি দেখুন upsc.gov.in।

UPSC UPSC NDA UPSC CDS Exam Indian Army air force Vacancy Eligibility India Govt Job Recruitment Govt Job army Application extended

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy