Advertisement
E-Paper

সংশোধিত মেধাতালিকা প্রকাশ, রাজ্য মেডিক্যাল ও ডেন্টালে প্রথম রাউন্ডে আসন বেছে নেওয়ার সুযোগ

যোগ্য প্রার্থীদের প্রথম রাউন্ডে আসন বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল তাঁদের নিজস্ব ওয়েবসাইটে তালিকাটি পিডিএফ আকারে প্রকাশ করেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৬ ১৬:৫৮
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

প্রকাশিত হল পশ্চিমবঙ্গে স্নাতক স্তরের মেডিক্যাল ও ডেন্টাল কোর্সে ভর্তির জন্য সংশোধিত মেধাতালিকা। ইতিমধ্যেই তালিকায় কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে সুযোগ পাওয়া প্রার্থীদের নাম নথিভুক্ত করা হয়েছে। যোগ্য প্রার্থীদের প্রথম রাউন্ডে আসন বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল তাঁদের নিজস্ব ওয়েবসাইটে তালিকাটি পিডিএফ আকারে প্রকাশ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছেন প্রথম রাউন্ডের আসনবণ্টনের চূড়ান্ত ফল আগামী ৩১ আগস্ট, ২০২৬ প্রকাশিত হতে পারে।

মেধাতালিকা ডাউনলোড কী করে করবেন

১। প্রার্থীদের প্রথমে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি-এর নিজস্ব ওয়েবসাইট wbmcc.nic.in-এ যেতে হবে।

২। এরপর ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট ২০২৬-এর কাউন্সেলিং পোর্টালে গিয়ে সংশোধিত অস্থায়ী মেধাতালিকার লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। তালিকার পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে হবে।

৪। সেখানে নিজের নাম বা রোল নম্বর খুঁজে দেখতে হবে এবং প্রথম রাউন্ডে পছন্দ অনুযায়ী আসন বেছে নেওয়ার জন্য ওই পড়ুয়া যোগ্য কি না, তা যাচাই করতে হবে।

কাউন্সেলিং কমিটি প্রয়োজনে সূচিতে পরিবর্তন করতে পারে বলে জানিয়েছে। তাই ভর্তি সংক্রান্ত সর্বশেষ তথ্য, সংশোধিত মেধাতালিকা এবং পরবর্তী ধাপের নির্দেশিকা জানতে প্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি-র নিজস্ব ওয়েবসাইটেই নজর রাখার পরামর্শ দিয়েছে।

NEET UG result Undergraduate Merit List

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy