Advertisement
E-Paper

২০২৮-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বার্থে নির্দেশিকা দিল মধ্যশিক্ষা পর্ষদ, নবম শ্রেণির রেজিস্ট্রেশন তথ্য যাচাই শুরু ১৬ সেপ্টেম্বর থেকে

বিজ্ঞপ্তিতে অনুযায়ী, পর্ষদ স্বীকৃত সমস্ত দশম শ্রেণির মধ্যশিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের যাবতীয় তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখতে হবে। আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত খোলা থাকবে পোর্টালটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৩

ছবি: এআই সহায়তায় তৈরি।

যে সকল পড়ুয়া ২০২৮-এ মাধ্যমিক দেবে, তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় ভুলত্রুটি এড়াতে নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। বোর্ড জানিয়েছে, নবম শ্রেণির (২০২৬) শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন তথ্যের অনলাইন চেকলিস্ট যাচাইকরণ এবং তথ্য সংশোধনের কাজ শুরু হতে চলেছে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে। বিজ্ঞপ্তিতে অনুযায়ী, পর্ষদ স্বীকৃত সমস্ত দশম শ্রেণির মধ্যশিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের যাবতীয় তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখতে হবে।

রেজিস্ট্রেশন তথ্য যাচাইয়ের জন্য পর্ষদের অফিশিয়াল পোর্টাল (https://wbbsedata.com) ব্যবহার করতে হবে। আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত পোর্টাল খোলা থাকবে পোর্টালটি। এই সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করতে হবে। যাচাই করা ফাইনাল চেকলিস্টের প্রিন্ট কপি, জমা দেওয়া ব্যাঙ্ক চালান অথবা অনলাইন পেমেন্টের স্ক্রিনশট বিদ্যালয় কর্তৃপক্ষকে নিজেদের কাছে সংরক্ষণ করতে হবে। পর্ষদ নির্দেশ দিলে বা চাইলে তখন সেই নথি জমা দিতে হবে।

২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষায় বসা শিক্ষার্থীদের নথিপত্রে যাতে কোনও ভুল না থাকে, সে কারণে পর্ষদ সমস্ত স্কুল প্রধানদের এই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বলেছে। রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনও সমস্যা এড়াতে পর্ষদের দেওয়া ইমেল আইডি wbbseregtn9@gmail.com-এ সরাসরি যোগাযোগ করতে বলেছে বোর্ড।

madhyamik exam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy