Advertisement
E-Paper

ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমে নিয়োগ, আবেদনের শেষ দিন কবে?

প্রতি মাসে বিদ্যুৎ নিগমের ত্রয়োদশ বেতন স্কেল অনুযায়ী ১,৪৭,৩০০-২,০৪,৫০০ টাকা বেতন দেওয়া হবে নিযুক্তদের। এ ছাড়াও থাকবে বেশ কিছু সুযোগসুবিধা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫৪
কর্মী নিয়োগ করা হবে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমে।

কর্মী নিয়োগ করা হবে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমে। সংগৃহীত ছবি।

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম বা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ডব্লিউবিপিডিসিএল)-এ কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে কোম্পানির বিভিন্ন কয়লাখনিতে নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে। বুধবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন নিগমের ওয়েবসাইটে। জেনে নিন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।

জেনারেল ম্যানেজার (মাইনিং)-এর ২টি শূন্যপদে নিয়োগ হবে। আবেদনকারীদের বয়স হতে হবে ৫৮ বছরের মধ্যে। প্রতি মাসে বিদ্যুৎ নিগমের ত্রয়োদশ বেতন স্কেল অনুযায়ী ১,৪৭,৩০০-২,০৪,৫০০ টাকা বেতন দেওয়া হবে নিযুক্তদের। এ ছাড়াও থাকবে বেশ কিছু সুযোগসুবিধা।

আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৪ বছরের বিই বা বিটেক/ইন্টিগ্রেটেড এমটেক / ডুয়াল ডিগ্রি বিটেক-এমটেক/ বিএসসি-বিটেক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি থাকতে হবে ১৯৫৭/২০১৭-এর কয়লাখনির বিধি মেনে ফার্স্ট ক্লাস ম্যানেজার হিসাবে যোগ্যতার শংসাপত্র। এ ছাড়াও প্রয়োজন নির্দিষ্ট পেশাদারি অভিজ্ঞতারও।

ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। তবে একই সঙ্গে প্রয়োজন মেডিক্যাল ফিটনেসেরও। প্রার্থীদের বিজ্ঞপ্তিতে নির্ধারিত ফরম্যাটে জীবনপঞ্জি এবং ‘কভার লেটার’-সহ আবেদন জানাতে হবে। বিদ্যুৎ নিগমের ডিরেক্টর (এইচআর)-এর উদ্দেশে ডাক মারফত বা মেলের মাধ্যমে আবেদন জানাতে হবে। বিদ্যুৎ নিগমের ঠিকানা এবং মেল আইডিটি হল—বিদ্যুৎ উন্নয়ন ভবন, প্লট নম্বর ৩/সি, এলএ ব্লক, সেক্টর ৩, বিধাননগর, কলকাতা-৭০০১০৬ এবং recruitment@wbpdcl.co.in। আবেদনের শেষ দিন আগামী ৮ মার্চ। নিয়োগের অন্যান্য শর্ত দেখার জন্য প্রার্থীদের বিদ্যুৎ নিগমের ওয়েবসাইট http://www.wbpdcl.co.in/-এ যেতে হবে।

WBPDCL West Bengal Power Development Corporation Limited Recruitment Jobs Employment job opportunities Interview Government Job Application West Bengal Saltlake Salary Job Vacancy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy