ব্যাঙ্ক অফ বরোদায় দু’টি স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিসেস এবং কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ক্রেডিট বিভাগে মোট ১,১০০টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহীরা ব্যাঙ্কের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আগামী ১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন এবং ফি জমা দিতে পারবেন।
কোন কোন পদে নিয়োগ?
ওয়েলথ এগজ়িকিউটিভ: এই পদে মোট ১,০০০টি শূন্যপদ রয়েছে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি কোনও স্বীকৃত এনবিএফসি বা ইনশিয়োরেন্স কোম্পানিতে ইনশিয়োরেন্স অথবা ওয়েলথ প্রোডাক্ট সেলস ও ডিস্ট্রিবিউশনে ন্যূনতম দু’বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর বয়স ২২ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
ক্রেডিট অ্যানালিস্ট: এই পদে শূন্যপদের সংখ্যা ১০০টি। যে কোনও বিষয়ে স্নাতক-সহ শিডিউল্ড কমার্শিয়াল ব্যাঙ্কে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকলে এই পদে আবেদন করা যাবে। চার্টার্ড অ্যাকাউনট্যান্ট প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীর বয়স ২১ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে।
আবেদনকারীদের ব্যাঙ্কের নিজস্ব ওয়েবসাইট (www.bankofbaroda.bank.in) থেকে ‘কেরিয়ার’ বিভাগে গিয়ে অনলাইনে আবেদন জমা দিতে হবে। প্রার্থীদের যোগ্যতা, লিখিত অনলাইন পরীক্ষা, সাইকোমেট্রিক টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত ভাবে বাছাই করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।