কেন্দ্রীয় সংস্থা অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেড-এ কর্মী নিয়োগ করা হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চুক্তির ভিত্তিতে পাঁচ বছরের জন্য নিয়োগ করা হবে। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।
অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ করা হবে কর্মী। শূন্যপদ একটি। কল্যাণীতে হবে কর্মস্থল। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকা চাই। সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীর বয়স ৩৮ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
-
খাবারের গুণমান কেমন, কত দিন থাকবে টাটকা! বিচার করেন খাদ্য বিশেষজ্ঞরা, কী ভাবে নিযুক্ত হওয়া যায় এ পেশায়?
-
লিখিত পরীক্ষা শেষের ১৫ দিনের মাথায় ফলপ্রকাশ, সিবিএসই-র দ্বাদশ শ্রেণির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল দেখবেন কী ভাবে?
-
আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিচ্ছে ইউনিসেফ, প্রতি মাসে মিলবে বৃত্তি, কারা আবেদন করতে পারবেন?
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেড-এর ওয়েবসাইটে (https://www.andrewyule.com/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ অগস্ট। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।