কেন্দ্রীয় পারমাণবিক গবেষণা সংস্থায় সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হিসাবে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (বার্ক)-এ নিযুক্তেরা কাজ করতে পারবেন। তাঁদের প্যারামেডিক্যাল বিভাগের অধীনে নিয়োগ করা হবে। শূন্যপদ ছ’টি।
মনোবিদ্যা, অ্যাপ্লায়েড সাইকোলজি, মেডিক্যাল ল্যাব টেকনোলজি, রেডিয়োগ্রাফি, নিউক্লিয়ার মেডিসিন, নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি, ফিউশন ইমেজিং-এর মতো বিষয়ে স্নাতকেরা কাজের সুযোগ পাবেন। তাঁদের স্নাতক স্তরের অন্তত ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
উল্লিখিত পদে নিযুক্তদের জন্য মাসে ৩৫ হাজার ৪০০ টাকা থেকে ৪৪ হাজার ৯০০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। নিযুক্তদের স্থায়ী পদে কাজের সুযোগ মিলবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
তার আগে ১৮ অগস্টের মধ্যে অনলাইন পোর্টাল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ১৫০ টাকা ধার্য করা হয়েছে। প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি আবেদনের সময়ে পাঠানো প্রয়োজন। বাছাই করা প্রার্থীদের সঙ্গে ই-মেল মারফত যোগাযোগ করে নেওয়া হবে।