Advertisement
E-Paper

স্পোর্টস কোচ নিয়োগ করবে আইআইএসইআর কলকাতা, কোন যোগ্যতা থাকতেই হবে প্রার্থীদের?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতায় স্পোর্টস কোচ চাই। ওই প্রতিষ্ঠানে ১১ ধরনের খেলার জন্য শিক্ষক প্রয়োজন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৬ ১৩:০১

ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মখালি। সম্প্রতি এই মর্মে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি হয়েছে। বলা হয়েছে, স্পোর্টস কোচ হিসাবে স্বল্প সময়ের চুক্তিতে কর্মী প্রয়োজন। ওই কাজের জন্য ১১ জনকে নিয়োগ করা হবে।

নিযুক্তদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশনে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের তরফে অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, কবাডি, খো-খো, লন টেনিস, টেবিল টেনিস, ভলিবল এবং দাবা খেলার জন্য কোচ খোঁজা হচ্ছে।

সংশ্লিষ্ট পদে ফিজ়িক্যাল এডুকেশন বিষয়ে স্নাতকেরা আবেদন করতে পারবেন। তবে তাঁদের অন্তত এক বছর কোনও স্কুল, কলেজ কিংবা প্রতিষ্ঠিত ক্লাবে খেলাধুলা শেখানোর কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তবে, কোচিং-এ সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ করেছেন কিংবা আন্তর্জাতিক স্তরের খেলায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

এই কাজের জন্য প্রতি মাসে ১২ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। অগস্ট, ২০২৬ থেকে ৩১ মার্চ, ২০২৭ পর্যন্ত উল্লিখিত কাজের জন্য চুক্তির ভিত্তিতে নিযুক্তদের কাজ চলবে। তাঁদের প্রতিদিন চার ঘণ্টার সেশনে কোচিং করাতে হবে।

আগ্রহীদের প্রতিষ্ঠানের ঠিকানায় সরাসরি ইন্টারভিউ দিতে উপস্থিত থাকতে হবে। ওই সময়ে জীবনপঞ্জি, স্বপ্রত্যয়িত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, সচিত্র পরিচয়পত্র-সহ আবেদনপত্র সঙ্গে রাখতে হবে। ৪ অগস্ট হবে ইন্টারভিউ। পদপ্রার্থীদের ইন্টারভিউ এবং প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এ বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy