Advertisement
E-Paper

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এ কাজের সুযোগ, কোন যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন?

প্রার্থী নির্বাচনের জন্য কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে। দু’টি পর্যায়েই আলাদা ভাবে ন্যূনতম যোগ্যতামান পূরণ করতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ১৬:৪১
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এ (বেল) অস্থায়ী পদে ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য প্রার্থীরা সংস্থার নিজস্ব ওয়েবসাইট bel-india.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৩৫০টি শূন্যপদ পূরণ করা হবে। আবেদনের শেষ তারিখ ১৮ নভেম্বর, ২০২৬।

শূন্যপদের বিবরণ

বিইএল-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবেশনারি ইঞ্জিনিয়ার (ই-২) পদে নিয়োগ করা হবে দু’টি বিভাগে।

ইলেকট্রনিক্স: ২০০টি পদ

মেকানিক্যাল: ১৫০টি পদ

শিক্ষাগত যোগ্যতা

ইলেকট্রনিক্স বিভাগ: আবেদনকারীদের ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কমিউনিকেশন অথবা টেলিকমিউনিকেশন বিষয়ে চার বছরের বিই, বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

মেকানিক্যাল বিভাগ: আবেদনকারীদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছরের বিই, বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

কী ভাবে হবে প্রার্থী নির্বাচন?

প্রার্থী নির্বাচনের জন্য কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে। দু’টি পর্যায়েই আলাদা ভাবে ন্যূনতম যোগ্যতামান পূরণ করতে হবে।

সাধারণ, ওবিসি এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে বিভাগের প্রার্থীদের কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা ও ইন্টারভিউয়ে পৃথক ভাবে অন্তত ৩৫ শতাংশ নম্বর পেতে হবে। অন্য দিকে, তফসিলি জাতি, উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতামান ৩০ শতাংশ।

চূড়ান্ত নির্বাচন হবে লিখিত পরীক্ষার সমতুল্য কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা এবং ইন্টারভিউয়ের সম্মিলিত ফলের ভিত্তিতে। এর মধ্যে কম্পিউটার-ভিত্তিক পরীক্ষার জন্য বরাদ্দ ৮৫ নম্বর এবং ইন্টারভিউয়ের জন্য বরাদ্দ ১৫ নম্বর।

কী ভাবে আবেদন করবেন?

১। বেল-এর নিজস্ব ওয়েবসাইট bel-india.in-এ যেতে হবে।

২। প্রবেশনারি ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি ও আবেদন সংক্রান্ত লিঙ্ক খুঁজে নিতে হবে।

৩। প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে।

৪. নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় নথি জমা দিতে হবে এবং প্রযোজ্য আবেদনমূল্য মেটাতে হবে।

৫. আবেদন জমা দেওয়ার পরে নিশ্চিতকরণ পৃষ্ঠাটি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে হবে।

আবেদনমূল্য

সাধারণ, অর্থনৈতিক ভাবে পিছিয়ে এবং ওবিসি বিভাগের প্রার্থীদের আবেদনমূল্য বাবদ ১,০০০ টাকা এবং সঙ্গে জিএসটি দিতে হবে। সব মিলিয়ে আবেদনমূল্য হবে ১,১৮০ টাকা। তফসিলি জাতি, উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে কোন আবেদন মূল্য দিতে হবে না।

BEL Recruitment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy