Advertisement
E-Paper

প্রকাশিত হল কেভিএস, এনভিএস, ইএমআরএস-এর দ্বিতীয় পর্যায়ের ফল, কী ভাবে দেখা যাবে ফলাফল

এ বারের তালিকায় গণিতের স্নাতকোত্তর শিক্ষক (পিজিটি), প্রশিক্ষিত স্নাতক শিক্ষক (টিজিটি) গণিত, প্রশিক্ষিত স্নাতক শিক্ষক (টিজিটি) সংস্কৃত এবং ল্যাব অ্যাটেনডেন্ট পদের জন্য নেওয়া পরীক্ষার দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ করেছে সিবিএসই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৬ ১৭:০৪
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (কেভিএস), নবোদয় বিদ্যালয় সমিতি (এনভিএস), একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল (ইএমআরএস) -এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশিত হয়েছে। ২৫ আগস্ট, ২০২৬ সিবিএসই এই ফল প্রকাশ করেছে।

পরীক্ষার্থীরা নিজেদের আবেদনপত্রের উল্লিখিত লগ-ইন তথ্য ব্যবহার করে নিয়োগের আবেদন পোর্টালে ঢুকে ফলাফল এবং পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয়েছেন কি না, তা দেখতে পারবেন। সিবিএসই জানিয়েছে, বাকি পদগুলির ফলাফলও প্রস্তুত করা হচ্ছে এবং ধাপে ধাপে সেগুলিও প্রকাশ করবে তারা। যে সব পদের ক্ষেত্রে সাক্ষাৎকার বা দক্ষতা পরীক্ষা রয়েছে, সেগুলির সময়সূচি চূড়ান্ত হওয়ার পর সংশ্লিষ্ট প্রার্থীদের লগ-ইনে প্রবেশপত্র ও অন্যান্য তথ্য দেওয়া হবে।

এ বারের তালিকায় গণিতের স্নাতকোত্তর শিক্ষক (পিজিটি), প্রশিক্ষিত স্নাতক শিক্ষক (টিজিটি) গণিত, প্রশিক্ষিত স্নাতক শিক্ষক (টিজিটি) সংস্কৃত এবং ল্যাব অ্যাটেনডেন্ট পদের জন্য নেওয়া পরীক্ষার দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ করেছে সিবিএসই। পদের ভিত্তিতে ফল প্রকাশের পরবর্তী প্রক্রিয়া আলাদা হবে। যে সব পদের জন্য সাক্ষাৎকারের আবেদন রয়েছে, সেখানে ফলাফলে সাক্ষাৎকারের জন্য নির্বাচিত প্রার্থীদের তথ্য জানানো থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাক্ষাৎকার শেষ হওয়ার পর চূড়ান্ত ফল প্রকাশের ১৫ দিনের মধ্যেই প্রার্থীরা নম্বরপত্র দেখতে পারবেন।

যে সব পদের ক্ষেত্রে সাক্ষাৎকার নেই, সে সব পদের নম্বর ফলাফলের সঙ্গেই প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সব প্রার্থীরা পছন্দের পদ বা প্রতিষ্ঠানের অগ্রাধিকার জানাতে চাইবেন, তাঁদের আবেদন পোর্টালে লগ-ইন করে নির্দিষ্ট সময়ের মধ্যে তা জমা দিতে হবে।

CBSE school Recruitment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy