Advertisement
E-Paper

ডেটা এন্ট্রি অপারেটর-সহ মোট ৫১ জনকে খুঁজছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, কোন পদে কত সান্মানিক?

সব ক’টি পদ মিলিয়ে মোট ৫১ জনকে নেওয়া হবে। গঙ্গা নদী সংক্রান্ত একটি প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। এই প্রকল্পের জন্য অর্থ দিচ্ছে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (এনএমসিজি), ‘নমামি গঙ্গে’ কর্মসূচির অধীনে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৬ ১৫:১৪
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড।

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। ছবি: সংগৃহীত।

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (সিপিসিবি)-এর মাধ্যমে গঙ্গা নদী সংক্রান্ত একটি প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। এই প্রকল্পের জন্য অর্থ দিচ্ছে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (এনএমসিজি), ‘নমামি গঙ্গে’ কর্মসূচির অধীনে। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (সিপিসিবি)-এর ওয়েবসাইটে।

কোন পদে কত বেতন?

১। সায়েন্টিস্ট-ডি প্রতি মাসে ১,৭১,৫৯৭ টাকা পাবেন।

২। সায়েন্টিস্ট-সি প্রতি মাসে ১,৪৮,৯৯৭ টাকা পাবেন।

৩। সায়েন্টিস্ট-বি প্রতি মাসে ১,২৫,৩৮০ টাকা পাবেন।

৪। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিনান্স) প্রতি মাসে ১,১৯,২৭২ টাকা পাবেন।

৫। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট প্রতি মাসে ৭৭,৬৫৪ টাকা পাবেন।

৬। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট প্রতি মাসে ৭৭,৬৫৪ টাকা পাবেন।

৭। ট্যাক্সোনমিস্ট প্রতি মাসে ৬৫,০৩১ টাকা পাবেন।

৮। ডেটা এন্ট্রি অপারেটর প্রতি মাসে ৫৭,৪৯৮ টাকা পাবেন।

৯। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট প্রতি মাসে ৩৮,৭৪১ টাকা পাবেন।

সব ক’টি পদ মিলিয়ে মোট ৫১ জনকে নেওয়া হবে। প্রতিটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানা যাবে সিপিসিবি-র ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই।

আবেদন করবেন কী ভাবে?

প্রার্থীদের প্রথমে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের ওয়েবসাইটে (https://cpcb.gov.in/jobs.php) যাওয়া প্রয়োজন। সেখান থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২৪ অগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

CPCB Job Vacancy Job Recruitment Govt Job

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy