ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা থাকলে মিলবে চাকরির সুযোগ। কলকাতার রাষ্ট্রায়ত্ত গবেষণাকেন্দ্রে প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট-এর একটি প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। ওই পদে নিযুক্তকে ন্যানোফ্যাব্রিকেশন, লিথোগ্রাফি, লো কারেন্ট ডিভাইস মেজ়রমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করতে হবে।
ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং-এর মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতক ওই পদে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ম্যাটল্যাব, পাইথন জানতে হবে।
আরও পড়ুন:
তবে, যে ব্যক্তির ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট-এর (গেট) মধ্যে যে কোনও একটিতে উত্তীর্ণ হয়েছে, তাঁকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। নিযুক্তের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। তাঁর প্রতি মাসের বেতন হিসাবে ২৫ হাজার টাকা থেকে ৩১ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। তাঁরা সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট-এর ওয়েবসাইট-এ গিয়ে সায়েন্টিস্ট পদের জন্য জীবনপঞ্জি-সহ আনুষঙ্গিক নথি জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ২৭ জুলাই।